নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়ছে, জেনে নিন কত হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অর্থমূল্য বাড়ছে নোবেল পুরস্কারের। নিশ্চিত করল নোবেল ফাউন্ডেশন। শুক্রবার(১৫ সেপ্টেম্বর) নোবেল ফাউন্ডেশন নিশ্চিত করে যে, গত বছরের তুলনায়  ১০ লাখ সুইডিশ ক্রোনা বেশি পেতে চলেছেন এই বছরের বিজয়ীরা।

নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে ১ কোটি ১০ লাখ ক্রোনা করা হচ্ছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ  ৮ কোটি ১৮ লাখ টাকা।

চলতি বছরের আগামী ২ অক্টোবর থেকে ফিজিওলজি বা মেডিসিন বিভাগ দিয়ে শুরু হবে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। ক্রমপর্যায়ে জানা যাবে পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে কারা জিতছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।

সম্প্রতি অনেকবারই নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হয়েছে। ২০১২ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য এক কোটি থেকে ৮০ লাখ ক্রোনায় নামিয়ে এনেছিল নোবেল কর্তৃপক্ষ। ২০১৭ সালে অর্থমূল্য বাড়িয়ে ৯০ লাখ ক্রোনা করা হয়। ২০২০ সালে আবারও এক কোটি ক্রোনায় নিয়ে যায় নোবেল ফাউন্ডেশন।

অবশ্য গত এক দশকে ইউরোর বিপরীতে প্রায় ৩০ শতাংশ দরপতন হয়েছে সুইডিশ ক্রোনার। ফলে অর্থমূল্য বাড়লেই সুইডেনের বাইরে বসবাসকারী নোবেল বিজয়ীরা খুব বেশি ধনী হয়ে উঠবেন,  তা নিঃসন্দেহে বলা যায়না।  

২০১৩ সালে অর্থমূল্য কমে ৮০ লাখ ক্রোনা হওয়া সত্ত্বেও বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীরা সে বছর মার্কিন মুদ্রায় হাতে পেয়েছিলেন প্রায় ১২ লাখ ডলার।

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা