মৃত স্ত্রীকে কাঁধে নিয়ে ঘরের পথে স্বামী

ঘটনা ওড়িশায়

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি মর্মন্তুদ দৃশ্য। দেখা গিয়েছে এক মহিলার দেহ কাঁধে করে খালি পায়ে চলেছেন একজন। জানা গিয়েছে, সম্পর্কে এরা স্বামী-স্ত্রী। অন্ধপ্রদেশ-ওড়িশা সীমান্ত সংলগ্ন একটি হাসপাতালে  মহিলা চিকিৎসা করাতে  গিয়েছিলেন। চিকিৎসায় সাড়া না দেওয়ায়  স্বামীকে পরামর্শ দেওয়া হয় বাড়ি নিয়ে যেতে। যে অটো করে স্ত্রীকে  হাসপাতালে এসেছিলেন, সেই অটোতে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। মাঝপথে স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন। অটোচালক জানিয়ে দেয়, মৃতদেহ নিয়ে তার পক্ষে যাওয়া সম্ভব নয়। মাঝপথে তাঁকে নেমে যেতে বাধ্য করা হয়। মৃত স্ত্রীকে কাঁধে করে  রওনা দেন তাঁর স্বামী। 

নেট পাড়ায় ভাইরাল ওই ভিডিয়ো অনুসারে, হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন বছর ৩০-য়ের  ইডে গুরু। সঙ্গে ছিলেন তাঁর স্বামী সামুলু পাঙ্গি। স্বামীকে নিয়ে গিয়েছিলেন বিশাখাপত্তনমের সাঙ্গীভালাসা হসপিটালে। গিয়েছিলেন অটোতে করে। হাসপাতাল থেকে বলা হয়, বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসা করাতে। ডাক্তারের পরামর্শ মেনে সেই অটোতে করেই স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সামুলু। মাঝপথে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর মৃত্যু হয়। অটোচালক সামুলুকে মৃত স্ত্রীকে নিয়ে নেমে যেতে বলেন। অটো থেকে নেমে হাঁটা শুরু করেন।  

মাঝপথে নজরে পড়ে পথচলতি মানুষের। তারা দ্রুত যোগাযোগ করেন সার্কেল ইন্সপেক্টরের সঙ্গে। পরে সার্কেল ইন্সপেক্টর একটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করলে মৃত স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি ফেরেন সামুলু। ত্রাতা সার্কেল ইন্সপেক্টর।

আরও পড়ুন উইন্ডোসিট আছে, নেই উইন্ডো, তাজ্জব উডা়নযাত্রী

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে