৭৪ বছরে প্রয়াত জৈব চাষের পথিকৃ‍ৎ পদ্মশ্রী প্রাপ্ত কমলা পূজারী

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কমলা পূজারি গত দুদিন আগে কিডনি সংক্রান্ত সমস্যা নিয়ে কটকের SBB মেডিক্যাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চার সদস্যের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে একের পর এক শোকের খবর। মারা গেলেন জৈব চাষের পথিকৃ‍ৎ পদ্মশ্রী প্রাপ্ত কমলা পূজারী। কৃষি ক্ষেত্রে যার অবদান আজও অনস্বীকার্য। সূত্রের খবর, কিডনি সংক্রান্ত রোগে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন তিনি। অবশেষে জটিল রোগের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর শনিবার মারা গিয়েছেন কমলা পূজারী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি তাঁর পরিবারে দুই ছেলে এবং দুই মেয়েকে রেখে গিয়েছেন। জানা গিয়েছে, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কমলা পূজারি গত দুদিন আগে কিডনি সংক্রান্ত সমস্যা নিয়ে কটকের SBB মেডিক্যাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চার সদস্যের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে ছিলেন তিনি। কিন্তু বাঁচানো গেল না তাঁকে।

শনিবার (২০ জুলাই) সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কমলাদেবী। দিন দুয়েক আগে তাঁর আচমকাই স্বাস্থ্যের অবনতি ঘটলে প্রথমে তাঁকে জয়পুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে কটক মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি ঘোষণা করেছেন, সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী তাঁর ছেলের সঙ্গেও কথা বলেছেন। এছাড়াও ওড়িষার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও একটি বিবৃতি জারি করে বলেছেন, ‘রাজ্যের কৃষি ক্ষেত্রে তাঁর অবদান কখনই ভোলা যাবে না।’ কোরাপুট জেলার বাইপারিগুদা ব্লকের পাত্রপুট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কমলা পূজারি।

তিনি উড়িষ্যায় জৈব চাষের মহিলা প্রবর্তক ছিলেন। প্রায় ১০০ জাতের ধান কেটেছিলেন। এছাড়াও তিনি এমএস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশনের সঙ্গেযুক্ত ছিলেন। তাঁকে ২০১৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। এছাড়াও ২০০৪ সালে ওড়িশা সরকার দ্বারা সেরা কৃষক পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তিনি ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ‘ইকুয়েটর ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড’ও জিতেছিলেন। তিনি ২০১৮ সালে রাজ্য পরিকল্পনা বোর্ডের সদস্য হয়েছিলেন। ভারতের ওড়িশার কোরাপুটের একজন উপজাতীয় মহিলা। তিনি জৈব চাষ প্রচারের জন্যেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ঐতিহ্যবাহী কৃষিতে আগ্রহী, তিনি জেপুরের এমএস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন থেকে প্রাথমিক কৌশলগুলি শিখেছিলেন এবং জৈব চাষের ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস