Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘পাকিস্তানের সঙ্গে খেলা মানে আমাদের গালে চড় মারা’, ক্ষোভ উগড়ে দিলেন পহেলগাঁও হামলায় মৃত শুভম দ্বিবেদীর স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তুলকালাম। দেশজুড়ে এই ম্যাচ নিয়ে নানারকম প্রতিক্রিয়া আসছে। পহেলগাঁও হামলার পরেও ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে মাঠে নামছে এটা মেনে নিতে পারছেন না অনেক নিহতের পরিবার। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদের খবর আসছে।

রবিবার দুবাইয়ে দুই দেশের মধ্যে ম্যাচ হবে। ভারতীয় সময় রাত্রি ৮টায় সম্প্রচারিত হবে ভারত-পাকিস্তান টি টোয়েন্টি। বিসিসিআইয়ের বিরুদ্ধে এ নিয়ে ইতিমধ্যেই বিষোদ্গার করেছেন বিরোধীরা। এবার এ নিয়ে মুখ খুললেন ঐশণ্যা দ্বিবেদী। পহেলগাঁও সন্ত্রাসী হামলায় তিনি হাসিয়েছিলেন স্বামী শুভম দ্বিবেদীকে। তিনি বলেছেন, "এই ম্যাচের মাধ্যমে পাকিস্তান আবার টাকা কামাবে। ওরা আবার শক্তিশালী হয়ে উঠবে। ওরা যত শক্তিশালী হবে তত অপারেশন সিঁদুরে ধ্বংস হওয়া জায়গাগুলি পুনর্নির্মাণ করা হবে।

ঐশন্যা এখানেই থেমে থাকেননি। ম্যাচ হচ্ছে শুনে তিনি রীতিমতো ক্রোধান্বিত। তিনি বলেন , " সবচেয়ে বড় কথা হল এই যে খেলা হচ্ছে সেটিই হল ভারতের গালে বিশেষত পহেলগাঁওয়ে নিহত ২৬ জনের পরিবারের গালে পাকিস্তানের মারা চড়। এর পর পাকিস্তান আবার সন্ত্রাসবাদের আশ্রয় নেবে। আসলে পাকিস্তানকে বয়কট করা এবং তাদের বিরুদ্ধে ম্যাচ না খেলা আমাদের জনগণের ক্ষমতার মধ্যে নেই। যদি এমনটা হত, তাহলে বিসিসিআই ভারত-পাকিস্তান ম্যাচের অনুমতি দিত না। আমরা যদি পরিবর্তনই আনতে চাইতাম, তাহলে আমাদের এশিয়া কাপে অংশগ্রহণ করা উচিত ছিল না। আজ বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেটাররা দেশের কথা ভাবছে না। আমি আশা করি না যে তাঁরা ক্ষতিগ্রস্তদের সম্মান করবেন।"
ঐশন্যা স্পষ্ট করে দিয়েছেন যে পাকিস্তান সামগ্রিকভাবে উন্নতি করতে যাচ্ছে না। তারা আসলে খেলতে এসেছে সন্ত্রাসী হামলার প্রস্তুতি শুরু করতে। তাঁর বিশ্বাস, ইসলামাবাদ আবার সন্ত্রাসী হামলা চালাবে। ঐশন্যার কথায়, "জনগণ বুঝতে পারছে যে পাকিস্তানের সঙ্গে কোনও ম্যাচ হওয়া উচিত নয়। কিন্তু বিসিসিআই (ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড) এটি বুঝতে পারছে না। ম্যাচ চলাকালীন পহেলগাঁও হামলার শিকারদের প্রতি বিসিসিআই শ্রদ্ধা জানাবে বলেও আমি আশা করি না।" 

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ