মাঝ আকাশে মারাত্মক অসুস্থ যাত্রী, স্টেথো হাতে চিকিৎসকের ভূমিকায় রাজ্যপাল

হাত বাড়িয়ে দিল বাকিরাও

Share:

নিজস্ব প্রতিনিধি, অমরাবতী:  বিমান (Flight) তখন মাটি থেকে কয়েক হাজার ফুট উঁচুতে। এক যাত্রী মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। একই বিমানে ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল (Telangana Governor) তামিলিসাই সুন্দরাজন। অসুস্থ যাত্রীর কথা চিন্তা করে ব্যাগ থেকে স্টেথো বের করে ওই যাত্রীর কাছে পৌঁছন। তাঁর শরীর পরীক্ষা করে দেখেন। যাত্রী ধুম জ্বরে (High fever) আক্রান্ত। শরীরের তাপমাত্রা কমাতে ব্যাগে থাকা কিছু ওষুধ তাঁকে খেতে দেন। ওষুধ (medicine) খাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো কাজ করে। তাপমাত্রা হু হু করে কমতে শুরু করে।

ইতোমধ্যে পাইলট (Pilot) ) গন্তব্য বিমানবন্দরের এটিসির সঙ্গে যোগাযোগ করে অ্যাম্বুল্যান্স (Ambulance) তৈরি রাখার আর্জি জানায়। বিমান গন্তব্যে পৌঁছলে অসুস্থ যাত্রীকে দ্রুত নামিয়ে অ্যাম্বুল্যান্সে তুলে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ওই যাত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল (stable) । তাঁর ডেঙ্গু হয়েছে। আক্রান্তের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলেছে।

অবাক করা এই ঘটনার সাক্ষী ইন্ডিগোর দিল্লি থেকে হায়দরাবাদগামী একটি বিমান। ওই বিমানে ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দরাজন। একই বিমানেই ছিলেন রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক (Additional Director General of Police) কৃপানন্দ ত্রিপাঠী উজেলা। বিমান যখন মাঝ আকাশে, তখন তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। যাত্রীর অসুস্থ হওয়ার খবর শুনে আর নিজের আসনে বসে থাকতে পারেননি রাজ্যপাল। মনে পড়ল তাঁর ফেলে আসা দিনের কথা। চিকিৎসক হওয়ায় স্টেথো তাঁর ব্যাগেই থাকে। তিনি ব্যাগ থেকে স্টেথো বের করে অসুস্থ যাত্রীর সেবায় নিজেকে নিয়োজিত করেন।

অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট