ছয় বছরেও মেলেনি গ্যাস সংযোগ, প্রতিবাদে রাষ্ট্রীয় পদক বিক্রির হুমকি কবি নির্মলেন্দু গুণের

দেশের অন্যতম বিশিষ্ট কবির হুমকি ঘিরে প্রশাসনের অন্দরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টানা ছয় বছর ধরে বিভিন্ন মহলে সরবার করেও বিফল হতে হয়েছে। বাড়িতে মেলেনি গ্যাসের সংযোগ। তাই চরম পন্থাই বেছে নিলেন কবি নির্মলেন্দু গুণ। শেখ হাসিনা সরকারকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। ওই সময়ের মধ্যে গ্যাসের সংযোগ না মিললে সরকারের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন রাষ্ট্রীয় পুরস্কারের পদক বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। আর দেশের অন্যতম বিশিষ্ট কবির হুমকি ঘিরে প্রশাসনের অন্দরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

২০১৬ সালে ঢাকার কামরাঙ্গীরচরে বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন দেশের বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ। পাঠকদের কাছে তিনি ভিন্ন ধারার ও প্রতিবাদী কবি হিসেবেই পরিচিত। ইতিমধ্যেই কামাঙ্গীরচরের বাড়িটি কয়েকজন গরিব ব্যক্তিকে দান করেছেন কবি। তিনি চান, তাঁর অবর্তমানে যেন বাসিন্দারা গ্যাস-বিদ্যুৎ সঙ্কটে না ভোগেন।  সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকারের দেওয়া দুই সর্বোচ্চ পুরস্কার ‘একুশে পদক’ ও ‘স্বাধীনতা পদক’ লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহপাঠী কবি নির্মলেন্দু গুণকে প্রশাসনিক আধিকারিকরাও যথেষ্ট সমঝে চলেন।

গত ছয় বছর ধরে বাড়িতে গ্যাসের সংযোগ না মেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন দেশের অন্যতম সেরা কবি। মঙ্গলবার ফেসবুকে তিনি লিখেছেন, ‘স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হোক। রেল এবং বিমানের টিকিটও তাঁদের জন্য সংরক্ষিত থাকলে ভাল হয়। রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রাপকদের এরকম সামান্য বাড়তি সুবিধা তো দেওয়া যেতেই পারে। আপনারা কী বলেন?’ কবি আরও লিখেছেন, ‘খোলা বাজার থেকে চড়া মূল্যে আমাকে তরল গ্যাস কিনতে হয়। এই ক্ষতি পোষাতে আমি পুরস্কারের সঙ্গে পাওয়া আমার স্বর্ণপদক দুটি বিক্রি করে দেওয়ার কথা ভাবছি। সরকারকে এক মাস সময় দেওয়া হল।’ বুধবার সংবাদমাধ্যমকে এ বিষয়ে নির্মলেন্দু গুণ বলেন, ‘শুধু নিজের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ওই স্ট্যাটাস দিইনি। রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত সকলে যেন সুবিধা ভোগ করে সেটিই চাই।’ 

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস