টিকটিকির অপেক্ষায় বিসর্জন ! আট পুরুষ ধরে বনেদি বাড়ির পুজোর অদ্ভুত নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি : বনেদি বাড়ির পুজো মানেই আলাদা ঐতিহ্য। তবে সব বনেদি বাড়ির পুজো একইরকমভাবে ভাবে হয় না। আপনি যদি নদিয়ার কালীগঞ্জ ব্লকের মাটিয়ারি গ্রামে যান। সেখানে বনেদি বাড়ির পুজোয় দেখতে পাবেন অভিনব বিশেষত্ব।এই বনেদি বাড়ির পুজোর নিয়ম শুনলে চমকে যাবেন বটে। টিকটিকি না এলে প্রতিমা বিসর্জন করা হয় না। দীর্ঘ আট পুরুষ ধরে চলে আসছে এই নিয়ম।

এক সময়ে এটি জমিদার বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো বলে সকলে চিনতো। পরবর্তীকালে এটি বদলে রামসীতা বাড়ির দুর্গাপুজোয় পরিণত হয়। এই নামে লোকে সবথেকে বেশি চেনে। কখনো মাটিয়ারা গ্রামে পা রাখলে শুধু বলবেন রামসীতা বাড়ির দুর্গাপুজো ব্যস পথ চিনিয়ে নিয়ে যাওয়ার লোকের অভাব হবে না।

কেন এটি রামসীতা বাড়ির দুর্গাপুজো নামে পরিচিত হল,এই প্রশ্নের উত্তর হল এই বাড়ির সম্মুখ ভাগের পুজো দালানে রামসীতার প্রাচীন বিগ্রহ রয়েছে। নিত্যপুজো হয়। রামনবমীতে বড় উৎসব ও মেলাও হয়। তাই এটি রামসীতা বাড়ির দুর্গাপুজো নামে পরিচিত। এই বাড়ির দুর্গাপুজো বেশ পুরোনো। এই নিয়ে পুজোবাড়ির বর্তমান কর্তা রামতনু বন্দ্যোপাধ্যায় জানান, “আট পুরুষের পুজো আমাদের। প্রায় ২৭৫ বছরের প্রাচীন।”

আপনি কী জানেন এই বনেদি বাড়ির পুজোয় প্রতিমা বিসর্জনের নিয়ম কি ? তা হল টিকটিকির সু্ত্র। টিকটিকি না এলে প্রতিমা বিসর্জন করা হয় না।যদি টিকটিকি দেখা যায় তবেই প্রতিমা বিসর্জন হয়। একইসঙ্গে সেই টিকটিকি ধরে পকেটে পুরে বাড়িতে নিয়ে আসা হয়। সেই টিকটিকি ছেড়ে দেওয়া হয় বাড়ির দালানে।

পুজোবাড়ির বর্তমান কর্তা রামতনু বন্দ্যোপাধ্যায় জানান, ‘পূর্ব বর্ধমানের কাটোয়া আর নদিয়ার বল্লভপাড়া ঘাটের মাঝে ভাগীরথী নদীতে আমাদের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।এপারে বিসর্জন ঘাটে নদীতে প্রতিমা নামাতেই প্রতি বছরই কোথা থেকে দু’তিনটি টিকিটিকি চলে আসে। কালচে রঙের নয়, বেশ দুধ আলতা রং।

তিনি আরও জানান,পূর্বপুরুষরা যা করতেন, তাঁরাও সেই ধারা মেনে চলেন।প্রতিমা বিসর্জনের শেষে পাঞ্জাবির পকেটে ভরে সেই টিকটিকি নিয়ে তাঁরা পুজো বাড়িতে ফেরেন।সেখানে পুজো বাড়ির দুর্গা দালানে ছেড়ে দেয় সেই টিকটিকি।তাঁদের বিশ্বাস, দুগ্গা মায়ের প্রেরিত এই টিকটিকি তাঁদের গোটা পরিবারকে সমস্ত বাধা বিপদ আপদ থেকে রক্ষা করে। পরিবারে সুখ ও শান্তি বজায় থাকে।’

রামসীতা বাড়ির আরও এক রহস্য : তবে এখানেই শেষ নয় রামতনু আরও জানান, টিকটিকির পাশাপাশি আরও এক নিয়ম রয়েছে যা বংশানুক্রমে চলে আসছে। তা হল বাড়িতে রামসীতার বিগ্রহ থাকায় বাড়ির সব পুত্রের নামের সঙ্গে রাম শব্দটা থাকেই। তাঁদের সাতপুরুষের নাম হল- বলরাম, রামমোহন, রামদাস, রামকমল, রামরঞ্জন, রামরেণু, রামজীবন। এরপর তাঁর দাদা রামনারায়ণ আর তাঁর পরে রামতনু এই পুজো করছেন।

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

সায়েন্স সিটির সামনে ডিভাইডারে গাড়ির ধাক্কা, জখম ২

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু