Jagannath Temple: বৃহস্পতিবার ফের খোলা হচ্ছে পুরী মন্দিরের রত্ন ভাণ্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরী: ফের একবার খোলা হচ্ছে জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার। আগামী ১৮ জুলাই রত্ন ভাণ্ডার খোলা হবে বলে জানিয়েছেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথ। তিনি জানান, ওইদিন সকাল ৯টা বেজে ৫১ মিনিট থেকে সোয়া বারোটা পর্যন্ত রত্ন ভাণ্ডার থেকে মূল্যবান রত্ন সামগ্রী অস্থায়ী রত্ন ভাণ্ডারে সরিয়ে নেওয়া হবে। মন্দির পরিসরে থাকা ওই অস্থায়ী রত্ন ভাণ্ডারে যাতে মূল্যবান সামগ্রী সুরক্ষিত থাকে তার জন্য বিশেষ নজরদারি চালাতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

৪৬ বছর বাদে গত রবিবার (১৪ জুলাই) পুরীর মন্দিরের রত্ন ভাণ্ডার খোলা হয়। রাজ্য সরকারের তরফে রত্ন ভাণ্ডার খোলার বিষয়টি তদারকির জন্য ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথের নেতৃত্বে বিশেষ নজরদারি কমিটি গঠন করেছে রাজ্য সরকার। ওই কমিটির সদস্যরা ওইদিন দুপুর ১.২৮ নাগাদ রত্ন ভাণ্ডারের বাইরের কক্ষে প্রবেশ করেন। পুরীর জেলাশাসক একটি চাবি পাঠিয়েছিলেন, কিন্তু তাতে তালা খোলা যায়নি। তাই ভেতরের তিনটি তালা ভেঙে দিতে হয়েছে। রেকর্ড অনুসারে, রত্ন ভাণ্ডারে মোট ৪৫৪ টি সোনার জিনিস রয়েছে, যার মোট ওজন ১২,৮৩১ ভরি এবং ২৯৩ টি রুপার সামগ্রী রয়েছে যার ওজন ২২,১৫৩ ভরি । এছাড়াও তালিকাভুক্ত হয়েছে সোনা ও রুপোর ১৪টি সামগ্রী, যেগুলি ওজন করা হয়নি। সেই ১৪ টি সামগ্রী ১৯৭৮ সালের তালিকাভুক্ত ছিল না।

এদিন রত্ন ভাণ্ডার ফের খোলা নিয়ে বৈঠকে বসেছিল বিশেষ কমিটি। বৈঠকে প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথ ছাড়াও পুরীর শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের (এসটিজেএ) মুখ্য নির্বাহী আধিকারিক অরবিন্দ পাধী হাজির ছিলেন। ওই বৈঠকেই ঠিক হয়েছে, ফের বৃহস্পতিবার রত্ন ভাণ্ডার খোলা হবে। ভাণ্ডারে থাকা মূল্যবান সামগ্রী অস্থায়ী রত্ন ভাণ্ডারে সরানো হবে।

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ