নেশা থেকে পেশা, এখন ইঁদুর ধরে সংসার চলে আনোয়ারের

২০০৪ সালে ২৩ হাজার ৪৫১টি ইঁদুর মারার জন্য পান জাতীয় পর্যায়ের পুরস্কার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পেটের তাগিদে কত মানুষ কত রকমের কাজ করেন। কেউ চাষবাস তো কেউ কল কারখানায়, কেউ বা অফিসে কিংবা সরকারি চাকরি। কিন্তু বাংলাদেশের জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ভট্টপলাশী গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের পেশা একেবারে ভিন্ন। ইঁদুর মেরে সংসার চলে তাঁর। প্রথমে ইঁদুর ধরা নেশা হিসেবে থাকলেও, পরে তা পেশায় পরিবর্তন হয়ে যায় আনোয়ারের। কীভাবে এই কাজকে পেশা হিসেবে বেছে নিলেন তিনি, তা নিয়ে এই প্রতিবেদন।

সংবাদমাধ্যমকে আনোয়ার হোসেন জানান, ২৫ বছর আগে তখন তিনি যুবক, সেই সময় প্রথম একদিন ধানের জমি থেকে ইঁদুর ধরেন। ধানজমিতে যে গর্ত থাকে তার মধ্যে হাত ঢুকিয়ে ইঁদুর ধরার পর সেখান থেকে বেশকিছু ধান তিনি পান। সেই ধান মুড়ি বিক্রেতার কাছে দিয়ে তার বিনিময়ে মুড়ি নেন। এইভাবে ইঁদুর ধরার নেশা ক্রমে তার মধ্যে চেপে বসে। এর পর থেকে জমিতে বিভিন্ন গর্তের মধ্য থেকে তিনি ইঁদুর ধরতে থাকেন। তবে ইঁদুরগুলো ধরার পর সেগুলিকে প্রাণে মেরে দিতেন আনোয়ার। নীরবে কৃষিপ্রধান বাংলাদেশে ইঁদুর নিধন করে চাষীদেরকে সহযোগিতা করে চলেছিলেন তিনি। তাঁর এই কর্মকাণ্ডের খবর পৌঁছয় স্থানীয় কৃষি দফতরে। কৃষি কর্মকর্তা আনোয়ারকে ডেকে তার হাতে নিধন হওয়া ইঁদুরের লেজগুলি জমা দিতে বলে কৃষি অফিসে। এরপর ইঁদুরের শতাধিক লেজ জমা দেওয়ার পর তাকে কিছু গম ও চাল দেওয়া হয় কৃষি অফিস থেকে। তার পর থেকে ইঁদুর মারাকে পাকাপাকিভাবে পেশা হিসেবে বেছে নেন আনোয়ার হোসেন।

শুধু কৃষি দফতর থেকে খাদ্য সামগ্রী নয়, ইঁদুর মেরে আনোয়ার বাংলাদেশে জাতীয় স্তরের পুরস্কারও পেয়েছেন। পেয়েছেন আরও অন্যান্য পুরস্কারও। ২৫ বছর ধরে ইঁদুর মেরেছেন প্রায় চার লাখ। ২০০৪ সালে ২৩ হাজার ৪৫১টি ইঁদুর মারার জন্য পান জাতীয় পর্যায়ের পুরস্কার। তবে তাঁর এই কাজে সর্বদা পাশে থেকেছেন আনোয়ারের স্ত্রী রুবি বেগম। এই কাজ করে সংসারও ভালো চলছে বলে জানান আনোয়ার। এলাকার সবাই এখন তাঁকে ‘ইঁদুর আনোয়ার’ নামে চেনেন।

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার