মাটি খোঁড়ার সময় উদ্ধার ৪০০টি মোঘল আমলের মুদ্রা

মন্দিরের দেওয়ালের ভিত তোলার জন্যই খোঁড়া হচ্ছিল মাটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের ফরমানে পাঠ্য পুস্তক থেকে বাদ গিয়েছে মোঘল সময়। উদ্ধার হয়েছে সেই মোঘল আমলেরই (MUGHAL PERIOD) প্রায় ৪০০ মুদ্রা। তাও আবার যোগী রাজ্য উত্তরপ্রদেশ থেকে। এতে আপ্লুত ইতিহাসবিদরা।

উত্তরপ্রদেশের সাহারানপুরের নানৌতা এলাকায় মাটি খোঁড়া হচ্ছিল মন্দির নির্মাণের কাজের জন্য। জানা গিয়েছে, মন্দিরের দেওয়ালের ভিত তোলার জন্যই খোঁড়া হচ্ছিল মাটি। সেই সময় শ্রমিকরা পান প্রায় ৪০০টি সোনালি মুদ্রা। ভালো করে পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে মুদ্রাগুলিতে আরবি হরফে লেখা আছে। ওই সমস্ত মুদ্রা মোঘল আমলের।

পুলিশ সুপার (গ্রামীণ) সাগর জৈন এই প্রসঙ্গে বলেন, গত রবিবার রাতে হুসেনপুর গ্রামের সতীধাম মন্দিরের পাঁচিল তোলার জন্য মাটি খোঁড়া হচ্ছিল। তখনই উদ্ধার হয় মুদ্রাগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিজেদের হেফাজতে নেয় সেই মুদ্রাগুলি।

খবর, জাতীয় প্রত্নতাত্ত্বিক দফতরকে ইতিমধ্যেই জানানো হয়েছে। ওই মুদ্রাগুলি পরীক্ষা করবে সংশ্লিষ্ট দফতর। ইতিহাস উদঘাটন করতে হতে পারে খননকাজও।

বাঁশদ্রোণীর ব্যারাকে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

সংবিধান দিবসে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক