দেড় কোটিতে বিক্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত রোলেক্স ঘড়ি

তবে সংস্থার পক্ষ থেকে নিলামে যে দাম আশা করা হয়েছিল সেই দাম মেলেনি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথায় বলে, পুরনো চাল ভাতে বাড়ে। কে জানত, পুরনো দিনের ঘড়ির দামও কোটি ছাড়াবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে (WWII) জার্মান শিবিরে বন্দি এক ব্রিটিশ সেনার ( British prisoner) হাতের রোলেক্স ঘড়িল (Rolex Watch) নিলামে (Auction) ক্রি হল এক লক্ষ ৮৯ হাজার ডলারে (ভারতীয় মুদ্রায় ১ কোটি ৪৭ লক্ষ টাকায়)। বৃহস্পতিবার লন্ডনের বিখ্যাত নিলাম সংস্থা ক্রিস্টির (Christie) পক্ষ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত ঘড়িটি নিলামে তোলা হয়েছিল। তবে সংস্থার পক্ষ থেকে নিলামে যে দাম আশা করা হয়েছিল সেই দাম মেলেনি।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ এক প্রতিবেদনে জানিয়েছে, যে ঘড়িটি বৃহস্পতিবার নিলামে উঠেছিল, তার সঙ্গে এক ইতিহাস জড়িয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সুইজারল্যান্ডের ‘রোলেক্স’ সংস্থা থেকে কালো ডায়েলের একটি ঘড়ি কিনেছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য জেরাল্ড ইমেসন (Gerald Imeson)। ওই ঘড়ি নিয়েই যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন তিনি। যুদ্ধে লড়তে গিয়ে জার্মান সেনার হাতে পাকড়াও হয়েছিলেন তিনি। মোত্রবাহিনীর অন্যান্য সদস্যদের সঙ্গে বন্দি ছিলেন জার্মানির যুদ্ধ শিবিরে। ১৯৪৪ সালের ২৪ মার্চ শিবির থেকে পালান যুদ্ধবন্দিদের একাংশ। ঘড়িটি থাকায় বন্দিরা কত সময়ে হামাগুড়ি দিয়ে সুড়ঙ্গের মধ্য দিয়ে যেতে পারবেন এবং শিবিরের রক্ষীদের টহলের সময় কত, তা বাতলে দিয়েছিলেন ইমেসন। যদিও ৭২ জন ওই শিবির থেকে পালাতে সক্ষম হলেও পরে তিন জন বাদে সব পলাতক বন্দিকে আটক করেছিল জার্মান সেনা। ৫০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে মুক্তি পান জেরাল্ড ইমেসন (Gerald Imeson)। ২০০৩ সালে তিনি মারা যান। তাঁর মৃত্যুর পরে ওই রোলেক্স ঘড়িটি নিলামে তোলা হয়। দ্বিতীয়বার নিলামে অন্তত চার লক্ষ ডলার পাওয়া যাবে মনে আশাবাদী ছিলেন নিলামকারী সংস্থা ক্রিস্টি (Christie)। যদিও সেই আশা পূরণ হয়নি।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?