ছোটবেলার বান্ধবীর সঙ্গে গাঁটছাড়া বাঁধলেন সাদিও মানে

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যক্তিগত বিষয় সব সময় গোপন রাখতেই পছন্দ করেন তিনি। জীবনের নতুন ইনিংস শুরুর কথাও গোপন রেখেছিলেন সেনাগাল ফুটবল তারকা সাদিও মানে। কিন্তু গোপন কথাটি আর গোপন রইল না। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ল সৌদির আল নাসর ক্লাবের তারকা ফুটবলারের প্রণয়বন্ধনে আবদ্ধের কথা। সেনেগালের রাজধানী ডাকারের কেওর মাসারে ছোটবেলার বান্ধবী আইশা তাম্বা’র সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হয়েছেন তিনি। ছিমছাম ও ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই আয়োজিত হয়েছিল তারকা ফুটবলারের বিয়ে।

আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আফ্রিকান কাপ অফ নেশন্স (আফকন)। আফ্রিকার দেশগুলিকে নিয়ে আয়োজিত ওই প্রতিযোগিতায় সাদিও মানের নেতৃত্বেই শিরোপা জয়ের লড়াইয়ে নামবে সেনেগাল। আর ওই প্রতিযোগিতার আগেই বান্ধবীর সঙ্গে বিয়ে সেরে নিয়েছেন সেনেগাল অধিনায়ক। স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, মানের জন্মস্থান কাসামাঙ্কার বাসিন্দা আইশা তাম্বা। ছোটবেলা থেকেই প্রেম দুজনের।   স্কুলে থাকাকালীন বান্ধবী আইশার দিকে বিশেষ নজর রেখেছিলেন মানে। এমনকি বান্ধবীর পড়াশোনার যাবতীয় ব্যয়ভারও বহন করেছেন।  মানের নববিবাহিতা স্ত্রী আইশা এমনিতে মৃদুভাষী এবং বিনয়ী স্বভাবের। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকেন। ফলে দীর্ঘদিন ধরে দুজনের প্রেমের সম্পর্ক চললেও সংবাদমাধ্যমের গোচরে ছিল না বিষয়টি।

সেনেগালের তারকা ফুটবলার মানে আয়ের বড় একটা অংশই নিজের জন্মস্থানের উন্নয়নের কাজে ব্যয় করেন। সম্প্রতি নিজের গ্রাম বাম্বালিতে খেলাধুলার উন্নয়নে নিজের টাকায় একটি স্টেডিয়ামও গড়ে তুলেছিলেন তিনি। ওই স্টেডিয়াম গড়ার কারণেই সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন সেনেগাল তারকা ফুটবলার।

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্য বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক