১৫ অগাস্ট রাজ্যে খোলা স্কুল-কলেজ-অফিস

জারি বিজ্ঞপ্তি

Share:

নিজস্ব প্রতিনিধি:  আসন্ন স্বাধীনতা (Independence Day) দিবসে রাজ্যে স্কুল-কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। খোলা থাকবে সরকারি কার্যলয়, আদালত। অন্যান্যদিন যেমন কাজ-কর্ম হয়, স্বাধীনতা দিবসেও (Independence Day) কাজকর্ম হবে স্বাভাবিক। রাজ্য সরকারের তরফ থেকে এই মর্মের নির্দেশিকা জারি করা হয়েছে। জারি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath) প্রশাসন।

রাজ্য প্রশাসন সূত্র পাওয়া খবরে জানা গিয়েছে, সম্প্রতি মুখ্যমন্ত্রী (UP CM) প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে তিনি জানান, বর্তমানে দেশজুড়ে চলছে স্বাধীনতার অমৃৎ মহোৎসব (Azadi ka Amrit Mahotsav )। তাই, ১৫ অগাস্ট অন্যান্য বছর স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দফতর, আদালত বন্ধ থাকলেও এ বছর সব খোলা থাকবে। ১৫ অগাস্ট উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি। কর্মসূচির নাম হর ঘর তিরঙ্গা। ওই দিন রাজ্যবাসীকে জাতীয় পতাকা নিয়ে নিজস্বী তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে বলা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে (Har Ghar Tiranga)’ উত্তরপ্রদেশ সরকার বিশেষ একটি কমিটি তৈরি করেছে। আগামী একবছর রাজ্যে কীভাবে অমৃত মহোৎসব পালন করা যায়, তা নিয়ে কমিটি সম্প্রতি মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠকে বসে। উত্তরপ্রদেশ তথ্য ও সংস্কৃতি মন্ত্রক থেকে বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে কেন্দ্র একাধিক কর্মসূচি নিয়েছে।১৫ অগাস্ট কেন্দ্র কিছু প্রকল্পের কথাও ঘোষণা করতে পারে। আর একমাস বাদেই স্বাধীনতা দিবস। দিল্লি ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে।

আরও পড়ুন ভারভারা রাওয়ের জামিনের মেয়াদ বৃদ্ধি সুপ্রিম কোর্টের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা