বায়ুদূষণের কারণে দিল্লিতে শুক্র-শনি বন্ধ স্কুল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  রাজধানীর বায়ুদূষণ সহনশীলতার বাইরে চলে গিয়েছে। পরিস্থিতি আরও ভয়াবহ জায়গায় চলে যাবে বলে সতর্কবার্তা জারি করেছেন পরিবেশ বিজ্ঞানীরা। আর ওই সতর্কবার্তার পরে আজ শুক্র ও আগামিকাল শনিবার রাজধানীর সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার রাতে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছে তিনি লিখেছেন, ‘দূষণ স্তর বেড়ে চলার বিষয়টি মাথায় রেখে আগামী দু’দিন (শুক্র ও শনি) যাবতীয় সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

চলতি মরসুমে বৃহস্পতিবারই দিল্লির বায়ুদূষণ ভয়াবহ স্তরে পৌঁছেছে। রাজধানীর ৩৭টি স্থানের মধ্যে ১৮টিতে জায়গাতেই বায়ুর গুণমান সূচক (একিউআই) বিপজ্জনক সীমা অতিক্রম করেছে। আনন্দ বিহার, বাওয়ানা, দ্বারকা সেক্টর, বুবারি ক্রসিং, মুন্ডকা, নজফগড়, সাদিপুর, ওয়াজিরপুর, রোহিনী, আর কে পুরমে একিউআই ৪০০ থেকে ৪৫০-এর সীমা ছাড়িয়ে গিয়েছে। খড় পোড়ানো এবং প্রতিকুল আবহাওয়ার সাঁড়াশি চাপে পরিস্থিতি ভয়াবহ উঠছে। পরিবেশ বিজ্ঞানীরা সতর্ক বার্তা জারি করে বলেছেন, ‘আগামী দু’সপ্তাহে বায়ুদূষণ পরিস্থিতির আরও অবনতি ঘটবে।’

বায়ুদূষণ রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার। ডিজেল চালিত লরির প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করার পাশাপাশি নির্মাণকার্য সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দূষণ রুখতে আতশবাজি ও পটকা ফাটানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের একাধিক ম্যাচ রয়েছে। ওই ম্যাচের শেষে যাতে বাজি না পোড়ানো হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম