ঠাকুমার আমলের বিরল বই গ্রন্থাগারে ফিরল ১০১ বছর পর

Share:

নিজস্ব প্রতিনিধি : বাড়িতে পুরনো জিনিস বহুদিন ধরে পড়ে থাকলে সবার নজরে খুব একটা থাকে না। এই ধরুন খুঁজতে খুঁজতে যদি পুরনো কিছু চোখে পড়ে যেটা শত বছরের বেশি পুরনো তবে অবাক হওয়ার মতই বিষয়। এবার নিজ বাড়ির বাসভবন থেকে বহু পুরনো জিনিস আবিষ্কার করলেন আমেরিকার এক বাসিন্দা।

ঠাকুমা নিহত হয়েছেন বহু বছর আগে। তাঁর রেখে যাওয়া বহু স্মৃতি পড়ে আছে নিউজার্সির বাসিন্দা সিনথিয়া ডেলের আলমারিতে। তেমনই হঠাৎ পুরোনো জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে নজরে পড়ে উইলিয়াম শেকসপিয়ারের লেখা উপন্যাস ‘লাইফ অব কিং হেনরি দ্য ফিফথ’-এর একটি কপি।

বইটি দেখামাত্র হাতে নিয়ে উল্টেপাল্টে দেখতে লাগলেন সিনথিয়া। সেখানে তিনি আজব জিনিস আবিষ্কার করলেন। সেটি নিউজার্সির প্যাটারসন পাবলিক লাইব্রেরি(গ্রন্থাগার) থেকে নেওয়া। গ্রন্থাগার থেকে বইটি পড়তে এনেছিলেন তাঁর ঠাকুমা আরলেন ডেলে। সবচেয়ে অবাক করা বিষয় হল, বইটি আনা হয়েছে ১৯২৩ সালে। আজ থেকে প্রায় ১০১ বছর আগে!

তবে কি সিনথিয়ার ঠাকুমা আরলেন কি বইটি পড়ে শেষ করতে পারেননি, নাকি গ্রন্থাগার থেকে এনে আর ফেরত দেন নি। অবশ্য এই প্রশ্নের উত্তর অজানা সিনথিয়া ডেলের কাছে। তবে তিনি ঠিক করে নিয়েছেন এই বইটি তিনি গ্রন্থাগারে ফেরত দেবেন। তাই তিনি যোগাযোগ করেন প্যাটারসন পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষের সঙ্গে।

এই নিয়ে গ্রন্থাগারের পরিচালক কোরি ফ্লেমিং টিএপিন্টো প্যাটারসনকে বলেন, ‘গ্রন্থাগার থেকে নেওয়া কিছু ফিরিয়ে দেওয়ার সময় পেরিয়ে যেতে পারে। কিন্তু কখনো সেটা ফিরিয়ে দেওয়ার সময় শেষ হয়ে যায় না।’ যদিও বইটি ফেরত পেয়ে ফ্লেমিংও খানিকটা অবাক হয়েছেন।

দীর্ঘদিন পর বই ফেরত পেয়ে অবাক সুরে ফ্লেমিং জানান, তিনি নিজে এই প্রথম এমন কোনো ঘটনার সাক্ষী হয়েছেন। ২০ বছরের বেশি সময় পর গ্রন্থাগারে কিছু ফেরত আসছে, এমন কিছু তিনি আগে দেখেননি।

এই নিয়ে গ্রন্থাগার কর্তৃপক্ষ জানান, ১৯১০ সালে শেক্‌সপিয়ারের উপন্যাস লাইফ অব কিং হেনরি দ্য ফিফথ প্রকাশ পায়। এটির অল্প কয়েকটি কপি এখন অবশিষ্ট আছে। পুরোনো জিনিস সংগ্রাহকদের কাছে এটির মূল্য অনেক বেশি। সাধারণ নিয়মে গ্রন্থাগার থেকে বই নেওয়ার পর সেটি ফেরত দিতে বিলম্ব হলে জরিমানা গুনতে হয়। কমপক্ষে সেই জরিমানা সর্বোচ্চ বইটির মূল্যের সমান হয়ে থাকে।

তবে দীর্ঘদিন পর বইটি ফেরত দিতে গিয়ে সিনথিয়াকেও কি জরিমানা গুনতে হয়েছে কিনা তা স্পষ্ট করলেন তিনি নিজেই। জানালেন, গ্রন্থাগার কর্তৃপক্ষ সিনথিয়াকে কোনো জরিমানাই করেনি। এমন বিরল বইটি ফেরত আসায় তারা খুবই খুশি।

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

প্রয়াত সতীর্থ জোতার স্মরণে হাতে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়