স্কুলে মাতাল অবস্থায় প্রধান শিক্ষিকার তাণ্ডব, ভিডিও দেখে অবাক নেটপাড়া

স্কুলে মাতাল অবস্থায় প্রধান শিক্ষিকা, ভাইরাল ভিডিও দেখে ব্যবস্থা নিল প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী অবস্থা! মদ খেয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছেন খোদ প্রধান শিক্ষিকা, কোন স্কুলের প্রধান শিক্ষিকার হাল এমন? সম্প্রতি ছত্তিশগড়ের জাঞ্জগির-চম্পা জেলায় অবস্থিত বালোদা উন্নয়ন ব্লকের লেভাই গ্রামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কীর্তি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে। যেখানে শিক্ষিকাকে মাতাল অবস্থায় স্কুলের একটি ঘরে পাওয়া গিয়েছে। সেই মাতাল শিক্ষিকার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। যা গ্রামবাসীদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি করেছে। জানা গিয়েছে, মাতাল শিক্ষিকার নাম হীরা পোর্তে, বয়স ৪৫ বছর।

জানা গিয়েছে, মধ্যাহ্নভোজের খাবার খেতে তাঁকে ডাকা হলে এই বিষয়টি আবিষ্কার হয়। যেখানে ওই শিক্ষিকা এতটাই মাতাল ছিলেন যে বারবার হোঁচট খেয়ে টেবিলের উপর পড়ে যাচ্ছিলেন। পা টেবিলের উপর রাখছিলেন। সে একেবারে অদ্ভুত কাণ্ড। একটি প্রতিবেদন অনুসারে, স্কুলের ছুটির পর যখন বাচ্চারা বাড়ি ফিরে যায়, তখনই গ্রামবাসীরা প্রধান শিক্ষিকার অদ্ভুত আচরণ, হিন্দি এবং ইংরেজিতে বিড়বিড় করা এবং এমনকি পকেটে রুটি বহন করার একটি ভিডিও রেকর্ড করে। যখন একজন গ্রামবাসী তাঁকে জিজ্ঞাসা করেন যে, ‘স্কুল প্রাঙ্গণে এভাবে মাতাল হওয়া আসা কী ভাল দেখাচ্ছে? এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’ এর উত্তরে প্রধান শিক্ষিকা বলেন, “ধন্যবাদ।” তিনি একেবারেই অনুতপ্ত ছিলেন না। জানা গিয়েছে, ওই প্রাথমিক স্কুলে ৪৫ জন ছাত্রছাত্রী রয়েছে। সেখানে কেবল প্রধান শিক্ষিকা এবং একজন শিক্ষিকা রয়েছেন। স্থানীয়রা প্রকাশ করেছেন যে, প্রধান শিক্ষিকা গত কয়েকদিন ধরেই মদ্যপ অবস্থায় স্কুলে যাচ্ছেন, যার ফলে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।

 

তার আচরণ সম্পর্কে এর আগেও বেশ কয়েকবার অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে এই ঘটনায় প্রধান শিক্ষিকার পরিবারের জানিয়েছে, তিনি তার স্বামীর মৃত্যুর পর থেকে মদ্যপান শুরু করেছেন। তার বাবা-মা বারবার তাকে মদ ছাড়ার পরামর্শ দেওয়ার পরেও তিনি ছাড়েন নি। ভাইরাল ক্লিপটির পর, কালেক্টর জন্মেজয় মাহোবে এসডিএম, ডিইও এবং বিইও কর্মকর্তাদের স্কুলটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আর ভিডিওটি ভাইরাল হওয়ার পর ২০ সেপ্টেম্বর হিরা পোর্টেকে সিভিল সার্ভিস আচরণবিধি লঙ্ঘনের জন্য বরখাস্ত করা হয়েছে। এদিকে জেলা প্রশাসক সঠিকভাবে তদারকি না করার জন্য ব্লক শিক্ষা কর্মকর্তা এবং বিআরসি বালোদাকে কারণ দর্শানোর নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন। কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে যে, শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্টকারী সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ছত্তিশগড়ে চলমান শিক্ষাবর্ষে এটিই প্রথম ঘটনা যেখানে একজন মহিলা শিক্ষিকা স্কুলে মাতাল অবস্থায় ধরা পড়েছেন। ঘটনার ভাইরাল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।

সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে ‘স্বামী’ বলে সম্ভাষণ প্রেস সচিবের, খানিকবাদেই ভুল সংশোধন

সোহম চক্রবর্তীর আগাম জামিন খারিজ

‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের