লখনউ ঘুরতে গিয়ে ভুলেও সেখানকার চা খাবেন না, কেন জেনে নিন…

সম্প্রতি একটি বড় অভিযান চালিয়ে ফুড সেফটি অ্যান্ড মেডিসিন বিভাগ লখনউয়ের একটি চায়ের দোকান থেকে চা পাতায় লোহার গুঁড়া পেয়েছে। শুধু তাই নয়, একটি ফাস্ট ফুড সেন্টারে চাটনিতে রঙ ব্যবহার করা হচ্ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনি কি এই ছুটিতে রাজার শহর লখনউ যাওয়ার কথা ভাবছেন, তাহলে কিন্তু খবরদার! আগেভাগেই কিছু সতর্কতা অবলম্বন করুন। ওখানে চটপট কোথাও খেতে যাবেন না! কারণ সম্প্রতি ফুড সেফটি অ্যান্ড মেডিসিন বিভাগ লখনউতে কয়েকটি শহরের হোটেল, রেস্তোরাঁ, বেকারি, চায়ের স্টল, জেনারেল স্টোরে একটি বড় অভিযান চালিয়েছে। গোপন সূত্রে খবর ছিল যে, লখনউয়ের কয়েকটি জায়গায় ফুড স্টল গুলিতে বেআইনি কাজকর্ম চলছে। ঠিক তাই!

সম্প্রতি একটি বড় অভিযান চালিয়ে ফুড সেফটি অ্যান্ড মেডিসিন বিভাগ লখনউয়ের একটি চায়ের দোকান থেকে চা পাতায় লোহার গুঁড়া পেয়েছে। শুধু তাই নয়, একটি ফাস্ট ফুড সেন্টারে চাটনিতে রঙ ব্যবহার করা হচ্ছিল। সেটাও অভিযানে খুঁজে পাওয়া গিয়েছে। একই সঙ্গে একটি রেডিমেড সসও পাওয়া গিয়েছে, যা কিনা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। এমনকী উত্তরপ্রদেশের উদয়গঞ্জে একটি মিষ্টির দোকানে, বুন্দির লাড্ডুতে অশুদ্ধ রং মেশানো হয়েছে, যাতে করে লাড্ডুর রং গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়। এই অভিযানের পর এফএসডিএ টিম এই সমস্ত দোকানদারদের সতর্ক করেছে এবং সচেতন করেছে। তথ্য অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে এফএসডিএনএ টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২৫টিরও বেশি এই ধরনের নমুনা সংগ্রহ করেছে, যার মধ্যে প্রায় ৩০টি নমুনা ব্যর্থ প্রমাণিত হয়েছে।

এ বিষয়ে ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী কমিশনার বিপি সিং আরও বলেছেন, এমন বেআইনি কর্মকান্ডের মধ্যেও একটি লস্যির দোকানে যে দুধ ব্যবহার করা হয়েছে তা বিশুদ্ধ পাওয়া গিয়েছে। একটি রেস্তোরাঁর দোকানে তৈরি সবজি ও ডাল পাওয়া গিয়েছে খাঁটি। একই সময়ে, একটি জেনারেল স্টোর থেকে হলুদ, বেসন, ধনে, লাল মরিচ এবং গরম মসলাও নষ্ট পাওয়া গেছে। উদয়গঞ্জের একটি পুরির দোকানে দই, চাটনি ও সবজি মান বিরোধী পাওয়া গেছে। হোটেলে রাখা সসও ঠিক ছিল না। এমনকি বেকারির দোকান থেকে কেক ও জুসের মানও সমান ছিল না। হোটেল ও মার্কেটে বিক্রি হওয়া পনিরের মান খারাপ পাওয়া গেছে। এছাড়াও সেন্ট মার্কস স্কুল, ক্যান্টে FSW এর মাধ্যমে ৩৫০ জন শিক্ষার্থীকে খাদ্য নিরাপত্তা এবং ভেজাল সম্পর্কে সচেতন করা হয়েছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস