না ফেরার দেশে এপিজে আব্দুল কালামের গুরু একনাথ চিটনিস, বয়স হয়েছিল ১০০ বছর

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী একনাথ বসন্ত চিটনিস। বুধবার (২২ অক্টোবর) পুণেতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় মহাকাশ গবেষণার অন্যতম দিকপাল বিক্রম সারাভাইয়ের সহকারী এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ‘গুরু’। গতকাল মঙ্গলবারই শততম জন্মদিন পালন করেছিলেন। পারিবারিক সূত্রে জানানো হয়েছেন, গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানী একনাথ চিটনিস।

ষাটের দশকে মহাকাশ বিজ্ঞানী হিসেবে ভারতীয় মহাকাশ অনুসন্ধান সমিতিতে যোগ দিয়েছিলেন একনাথ চিটনিস। ভারতীয় মহাকাশ গবেষণার জনক হিসাবে পরিচিত বিক্রম সারাভাইয়ের গুরুত্বপূর্ণ সহকারী হয়ে ওঠেন। পরে অবশ্য ভারতীয় মহাকাশ গবেষণা অনুসন্ধান সমিতির নাম বদল করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) রাখা হয়। ষাটের দশকে দেশের প্রথম রকেট উ‍ৎক্ষেপণের পিছনেও বিশেষ ভূমিকা নিয়েছিলেন। কেরলের থুম্বায় রকেট উ‍ৎক্ষেপণ কেন্দ্রের জমি নির্ধারণে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। সেখান থেকেই দেশের প্রথম রকেট পাড়ি দিয়েছিল মহাকাশে। সাগর পাড়ে জমি বাছাই করে বিশেষ পারদর্শিতার পরিচয় দিয়েছিলেন।

বিক্রম সারাভাইয়ের মৃত্যুর পর তাঁর অধরা কাজ এগিয়ে নিয়ে গিয়েছিলেন একনাথ চিটনিস। তাঁকে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের গুরু হিসাবেই মনে করা হয়। কালামকে তাঁর লক্ষ্যে পৌঁছতে সাহায্য করেছিলেন। ১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ইসরোর স্পেশ অ্যাপ্লিকেশনস সেন্টারের (এসএসি) নির্দেশকের দায়িত্ব পালন করেছিলেন। মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য চিটনিসকে দেশের সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছিল। প্রয়াত বিজ্ঞানীর ছেলে ডক্টর চেতন চিটনিসও একজন চিকি‍ৎসা বিজ্ঞানী।

হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা ইরানের, নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা

রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব,ঝড়-বৃষ্টির কবলে কোন কোন জেলা?

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর