বৃত্তির টাকা চুরি, নালিশ জানিয়ে শেখ হাসিনাকে চিঠি খুদে পড়ুয়ার

উপবৃত্তির টাকা কোনও অদৃশ্য হাতের দৌলতে মাঝপথেই উধাও হয়েছে। তাই নতুন স্কুল ব্যাগ আর ছাতা কেনা হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: দারিদ্র্যতার সঙ্গে প্রতিনিয়তই লড়তে হচ্ছে। বাবা সামান্য একজন রিকশা চালক। ছেলেকে কথা দিয়েছিলেন, সরকারের দেওয়া উপবৃত্তির টাকা পেলেই নতুন স্কুলব্যাগ ও ছাতা কিনে দেবেন। কিন্তু সেই উপবৃত্তির টাকা কোনও অদৃশ্য হাতের দৌলতে মাঝপথেই উধাও হয়েছে। তাই নতুন স্কুল ব্যাগ আর ছাতা কেনা হয়নি। ছেঁড়া ব্যাগ আর ছাতা নিয়েই স্কুলে যেতে হচ্ছে। সেই দুঃখের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Prime Minister Sk Hasina) সরাসরি চিঠি লিখল রাজশাহীর (Rajshahi) দুর্গাপুর উপজেলার তেবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির পড়ুয়া জুনাইদ সিদ্দিকী (Junaid Siddique)। আর খুদে জুনাইদের সেই কাঁচা হাতের লেখা চিঠিই সামাজিক মাধ্যমে (Social Media) তোলপাড় ফেলেছে। নড়েচড়ে বসেছে প্রশাসন।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Prime Minister Sk Hasina) উদ্দেশ্য করে লেখা চিঠিতে জুনাইদ (Junaid Siddique) নিজের মন খারাপের কথা জানিয়েছে। লিখেছে, ‘ভাঙা ছাতা আর স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যেতে হয়। বাবা বলেছিল, উপবৃত্তির টাকা পেলে নতুন স্কুলব্যাগ ও ছাতা কিনে দেবে।  কিন্তু টাকা না পাওয়ায় নতুন স্কুলব্যাগ ও ছাতা কেনা হয়নি। স্যররা জানিয়েছেন, কেউ তার উপবৃত্তির টাকা তুলে নিয়েছে।’ তার জীবনে যে ঘটনা ঘটেছে তা যেন আরও কারও সঙ্গে না ঘটে প্রধানমন্ত্রীর কাছে সেই অনুরোধ জানিয়েছে।

ছোট্ট জুনাইদ যে স্কুলের পড়ুয়া সেই তেবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফির উদ্দিন জানিয়েছেন, নতুন পোশাকের জন্য প্রত্যেক পড়ুয়াকে এক হাজার টাকা ও ছয় মাসের উপবৃত্তি বাবদ নয়শো টাকা দেওয়া হয়। কিন্তু জুনাইদের মোবাইল অ্যাকাউন্ট হ্যাক করে কেউ টাকা তুলে নিয়েছে। প্রায়শই এমন ঘটনা ঘটছে। দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক মোখলেসুর রহমান অবশ্য স্পষ্টই জানিয়েছেন, অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তুলে নেওয়া হলে  সেই টাকা আর নতুন করে দেওয়ার নিয়ম নেই। তবুও জুনাইদের জন্য কী করা যায়, তা ভেবে দেখা হচ্ছে।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির