সাম্মানিক ‘নাইটহুড পেলেন এয়ারটেল কর্ণধার সুনীল মিত্তল

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: মোবাইল পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এয়ারটেলের কর্ণধার সুনীল ভারতী মিত্তলের মুকুটে যোগ হলো নয়া পালক। ব্রিটেনের রাজা চার্লসের কাছ থেকে প্রথম ভারতীয় হিসাবে ‘নাইটহুড’ পেলেন তিনি। ব্রিটিশ সরকারের সর্বোচ্চ সম্মান পেয়ে যথেষ্টই উচ্ছ্বসিত ভারতী এন্টারপ্রাইজেসের কর্ণধার।

৬৪ বছর বয়সী মিত্তল মাত্র ১৮ বছর বয়সে বাবার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে স্বাধীনভাবে ব্যবসা শুরু করেছিলেন। প্রথমে সাইকেলের যন্ত্রাংশ আমদানির ব্যবসা শুরু করেন। পরে মোবাইল ফোনের ব্যবসায় নামেন। এর পরে মোবাইল ফোন পরিষেবা ব্যবসায় নামেন। প্রথমে দিল্লিতে চালু করেন ব্যবসা। সময়ের সঙ্গে সঙ্গেই সাধারণ গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে তাঁর প্রতিষ্ঠিত ‘এয়ারটেল’ ব্র্যান্ড। দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের একাধিক দেশে মোবাইল পরিষেবা প্রদানের কাজে নামেন তিনি।

ব্যবসার পাশাপাশি সমাজসেবায় বিশেষ অবদানের জন্য প্রথম ইউপিএ সরকার সুনীল মিত্তল পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। সমাজসেবার জন্য মিত্তাল ভারতী ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনও গঠন করেন তিনি। ২০১৭ সালে ব্যক্তিগত সম্পত্তির ১০ শতাংশ (প্রায় সাত হাজার কোটি টাকা) সমাজসেবার জন্য দান করার ঘোষণা করে শোরগোল ফেলে দিয়েছিলেন ‘এয়ারটেল’ কর্ণধার। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তাঁকে সাম্মানিক নাইটহুড দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় নিজের উচ্ছ্বাস লুকোতে পারেননি ভারতী এন্টারপ্রাইজেসের কর্ণধার। তাঁর কথায়, ‘ভারত ও ব্রিটেনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এক নয়া অধ্যায়ে প্রবেশ করেছে। দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও নিবিড় করতে নিরলস চেষ্টা চালিয়ে যাব।’

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার