লজ্জা‍! সংসদ ভবনের পরে এবার তাজমহলের ছাদ থেকে চুঁইয়ে পড়ছে জল

Share:

নিজস্ব প্রতিনিধি : লাগাতার বৃষ্টির জেরে তাজমহলের ছাদ থেকে জল চুঁইয়েও পড়ছে। এমনকী হাঁটুজল জমেছে তাজমহল প্রাঙ্গণের বাগানেও। গত তিন দিন ধরে বৃষ্টিতে আর ধরছেই না। আর তাতেই শহরের একাধীক এলাকায় জল জমেছে। ব্যহত হয়েছে জনজীবন। এবার তার প্রভাব দেখা গেল মুঘল স্মৃতিসৌধেও।

বৃহস্পতিবার(১৩ সেপ্টেম্বর) থেকেই তাজমহল প্রাঙ্গণের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২০ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, জলমগ্ন হয়েছে তাজমহলের একটি বাগান। এলাকা জুড়ে শুধু জল আর জল। যদিও তাতে কোন প্রভাব পড়ে নি পর্যটকদের উপর। তাতেও পর্যটকদের আনাগোনা বন্ধ নেই।জলমগ্নের সেই দৃশ্য ফোনবন্দি করে রাখছেন অনেকেই।

এই নিয়ে অবশ্য ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের(এএসআই) আগরা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, বৃষ্টিতে তাজমহলের মূল গম্বুজও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ছাদ বেয়ে চুঁইয়ে জল পড়েছে। তবে তিনি এও জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। বৃষ্টি কমলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।

শনিবার এএসআইয়ের মুখ্য সুপারিনটেন্ডেন্ট রাজকুমার পটেল জানিয়েছেন, ‘তাজমহলের মূল গম্বুজের ছিদ্রটি তাঁদের নজরে এসেছে।তাঁরা পরিদর্শন করে খতিয়ে দেখেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এটি ক্ষয়ের ফলেই তৈরি হয়েছে।স্থাপত্যে বড়সড় তেমন কোনও ক্ষতি হয়নি। তাঁরা ড্রোন ক্যামেরা ব্যবহার করে গম্বুজের অবস্থা খতিয়ে দেখছে। তেমন কোন চিন্তা নেই। বিষয়টিকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

এই নিয়ে স্থানীয় সরকার অনুমোদিত ট্যুর গাইডরা জানিয়েছে, এটি আগ্রা ও সমগ্র জাতির জন্য গর্বের প্রতীক। পর্যটন শিল্পে শত শত লোকের কর্মসংস্থান প্রদান করে থাকে। তাঁদের কথায়, স্মৃতিস্তম্ভের যথাযথ যত্ন নেওয়া উচিত। কারণ এটি পর্যটন ক্ষেত্রের জন্য একমাত্র আশা।

উল্লেখ্য, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর মধ্যে অন্যতম হল তাজমহল।বছরের সব সময়ই হাজার হাজার পর্যটকদেরই ভিড় হয়ে থাকে। বলা হয় তাজমহল হল বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এক ঐতিহ্য। মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রীর শেষ ইচ্ছাকে সম্মান জানাতে তৈরি করেছিলেন এই স্মৃতিসৌধটি। প্রতি বছরই অগণিত পর্যটক এই স্মৃতিসৌধের টানেই আগ্রায় ভিড় জমান।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের