পিছিয়ে গেলেন তেজস্বী, বিহারে প্রত্যাবর্তনের পথে আরও এক ধাপ অগ্রসর নীতীশ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম দিকে এগিয়ে থাকার পর ফের পিছিয়ে পড়লেন বিরোধীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। তৃতীয় রাউন্ডের গণনা শেষে আরজেডি নেতাকে পেছনে ফেলে দিয়েছেন রাঘোপুরের বিজেপি প্রার্থী সতীশ কুমার।  তৃতীয় রাউন্ড শেষে ১২৭৩ ভোটে পিছিয়ে রয়েছেন তেজস্বী যাদব। অন্যদিকে লক্ষ্মীসরাই থেকে এগিয়ে রয়েছেন বিদায়ী উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিংহ। চতুর্থ পর্যায়ের গণনা শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থীর চেয়েও তিনি ১৮৮৬ ভোটে এগিয়ে রয়েছেন।

এখনো পর্যন্ত বিহারে ভোট গণনার যা আভাস তা তো মনে হচ্ছে বড়সড় জয়ের পথে এগোচ্ছে বিজেপি এবং শাসক জোট। সংখ্যাগরিষ্ঠতার জন্য যত আসন প্রয়োজন তার থেকেও বেশি আসনে এগিয়ে রয়েছে এই জোট। এই অবস্থায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের বেগুসারাই কেন্দ্রের বিজেপি বিধায়ক গিরিরাজ সিং সংবাদ মাধ্যমকে বলেন এখানে আমাদের জয় হয়েছে, এবার বাংলার পালা। ভোটগনণায় বিরোধীর পেছনে ফেলে ক্রমশ ব্যবধান বৃদ্ধি করছে এনডিএ-শাসক জোট। প্রাথমিক আভাস দেখেই পটনাসহ বিহারের বিভিন্ন প্রান্তে রাস্তায় রাস্তায় উল্লাস শুরু করে দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা।

ভোটে জেতার জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন লালুপুত্র তেজস্বী। জানিয়েছেন যদি আরজেডি জয়ী হয় তাহলে বিহারে প্রতিটি বাড়িতে থাকবেন একজন করে সরকারি চাকুরে। প্রতিশ্রুতি দিয়েছিলেন ইন্ডিয়া ব্লক এলে পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য ৫০ লক্ষ টাকার বীমা কভার এবং পেনশন প্রকল্প চালু করা হবে। এছাড়াও রাজ্যের নাপিত, মৃৎশিল্পের ব্যবসায় নিযুক্ত ব্যক্তি এবং কাঠমিস্ত্রিদের ৫ লক্ষ টাকা সুদহীন ঋণ প্রদান করা হবে। কিন্তু এত প্রতিশ্রুতিতেও চিড়ে যে ভেজেনি তা কার্যত ভোটের ফলাফলেই বুঝিয়ে দিয়েছেন বিহারের জনতা। 

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর