শুরু বহু প্রতীক্ষিত পুজো কার্নিভাল, মঞ্চে একঝাঁক তারকার সঙ্গে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হল বহু প্রতীক্ষিত পুজো কার্নিভাল। উৎসবের শেষে যেন আরও এক উৎসবের সূচনা। ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন বহু মানুষ। পুজো কমিটি গুলো ট্যাবলো নিয়ে প্রস্তুত। সকালের পর একটু বেলা বাড়তেই  রেড রোডে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। বিসর্জনের বিশেষ শোভাযাত্রার জন্য প্রস্তুত সকলে। এসে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্নিভাল দুর্গোৎসবের একদম শেষ লগ্ন। তাই শেষ পর্বের প্রস্তুতি শেষে পুজো কমিটিগুলিও তৈরি নিজ নিজ ট্যাবলো নিয়ে। টলিউড থেকে রাজনীতি, খেলা সকল জগতের মানুষ উপস্থিত হয়েছে কার্নিভালে। নাচের মধ্য দিয়ে কার্নিভালের উদ্বোধন করেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়।

ধর্মতলা থেকে ময়দান চত্বর সকাল থেকে জমজমাট হয়ে রয়েছে। পুজো কমিটিগুলোকে ২ মিনিট করে সময় দেওয়া হয়েছে। প্রতিমা প্রদর্শন ও তাঁদের বার্তা প্রদর্শনের জন্যই প্রদান করা হয়েছে এই সময়। সকাল থেকে পুজো কমিটি সদস্যরা আসতে শুরু করেছিলেন রেডরোডে। বৃষ্টির ভ্রুকুটি থাকা সত্ত্বেও প্রতিমা ও ট্যাবলোকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে কার্নিভালের জন্য। পর পর দাঁড়িয়ে রয়েছে ট্যাবলোগুলো। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ব্র্যান্ড অ্যাম্বাসাডারদের এই কার্নিভালে আমন্ত্রণ জানানো হয়েছিল। উপস্থিত রয়েছেন তারা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব, ঐতিহ্য দুর্গাপুজো। ইতিম্মধ্যেই ইউনেস্কো শারদোৎসবকে হেরিটেজের আখ্যা দিয়েছিল। সেই ঐতিহ্য প্রদর্শনীর সাক্ষী থাকছেন বিদেশি অতিথিরা।

সকাল থেকেই ফোর্ট উইলিয়ামের সাউথ গেটের কাছে থেকে একটার পর একটা ট্যাবলো লাইন দিতে শুরু করে। ২০১৬ সাল থেকে শুরু হওয়া এই কার্নিভাল এ বছর নবম বর্ষে পদার্পণ করল। ২০১৬ সাল থেকে শুরু হওয়া এই মেগা কার্নিভাল এইবছর সর্ববৃহৎ। চলতি বছর একশোরও বেশি পুজো কার্নিভালে অংশ নিয়েছে।  প্রসঙ্গত, ৩১ জুলাই নেতাজি ইন্ডোরে সমস্ত পুজো কমিটি গুলোকে নিয়ে হওয়া বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ৫ অক্টোবর রেড রোডে পুজো কার্নিভাল হবে।

লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এজেসি বোস রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, লাভার্স লেন, রেড রোড দিয়ে কোনও পণ্যবাহী গাড়ি যাওয়া আসা করবে না। আগেই ট্রাফিক পুলিশ জানিয়েছিল, মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ৩টের পর থেকে মালবাহী গাড়ি চলবে না। কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন অবধি শুধুমাত্র খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। যেসব গাড়ি কার্নিভালে অংশ নেবে একমাত্র তাদেরই ছাড় দেওয়া হবে। অন্য সকল গাড়ি বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করবে। এছাড়া আজ রবিবার দুপুর ২টো থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে মেয়ো রোডে (পশ্চিম দিকে) যান চলাচল বন্ধ থাকবে।

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, মৃত ১০

১০ বার ডিভোর্সের জন্যে মিনতি! কেন রাজেশ-ডিম্পলের আইনত বিচ্ছেদ হয়নি জানেন?

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক