সন্ধ্যে নামলেই ভয়ে কাঁপছে অশোকনগরবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যে হলেই দাপাদাপি। রীতিমত বাড়ি  থেকে বের হতে ভয় পায় অশোকনগরবাসী। হিংস্র জন্তু নাকি ভূতের তাণ্ডব ! প্রশ্ন মাথাচাড়া দিতে পারে। আসলে বাইকারদের দাপটে আতঙ্কপুরী হয়ে উঠেছে অশোকনগর। সন্ধ্যে নামলেই চলে বাইক রেস। তার সঙ্গে পাল্লা দিয়ে বিকট সাইলেন্সারের শব্দ। যার ফলে টিকে থাকা দায় হয়ে উঠেছে সাধারণ মানুষের। এই বাইক দৌরাত্ম্য বন্ধ করতে সোচ্চার মানুষজন।

ইতিমধ্যেই এক ব্যক্তির মৃত্যু প্রশ্ন খাঁড়া করেছে। বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন এক ব্যক্তি। হঠাৎ দ্রুত বেগের বিদেশি বাইকের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। পরে অবশ্য শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় ওই ব্যক্তির। অর্থাৎ বাড়ির সামনে দাঁড়িয়েও মানুষ নিরাপদ নয়, এমনটাই দেখা যাচ্ছে। গত কয়েকমাসে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।

যুব সম্প্রদায় এখন টিনেজার থাকতেই হাতে পেয়ে যায় বাইক। উন্মত্ত জীবনযাপনে দেদার চলে মাদকদ্রব্য সেবন। শুধু ছেলেরা নয় মেয়েরাও রয়েছে এই দলে।  অশোকনগর চৌরঙ্গী মোড় থেকে স্টেডিয়াম খেলার মাঠ পর্যন্ত তৈরি হয়েছে বিভিন্ন ক্যাফে। এই ক্যাফেগুলিতেই ভিড় জমাচ্ছে উঠতি বয়সী ছেলেমেয়েরা। এই রাস্তা দিয়েই বেপরোয়াভাবে যাতায়াত করেন তারা। ইতিমধ্যেই এই সব ক্যাফের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাচ্ছে অশোকনগরবাসী।  এখনই ব্যবস্থা না নিলে পরবর্তীতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

জুয়া-র ঠেকে হানা দিতেই রণক্ষেত্র! পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে জখম পুলিশকর্মী

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন