নিজের কিডনি দিয়েও শেষরক্ষা হল না,স্বামীকে বাঁচাতে পারলেন না স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে ‘অর্ধাঙ্গিনী’ অর্থাৎ স্বামীর অর্ধেক অঙ্গের অধিকারীনী হল স্ত্রী। কিন্তু বাস্তবে ঘটল তার উলট পুরান।স্বামীকে সুস্থ করতে নিজের কিডনি দিয়ে দিলেন স্ত্রী। দীর্ঘদিনের ধরে কিডনি রোগে ভুগছিলেন স্বামী।হাসপাতালের বিছানায় শুয়ে স্বামীর নিত্য দিনের কষ্ট সহ্য করতে পারেন নি স্ত্রী। সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচাবেন ফারহানা ইয়াসমিন। যেমন ভাবা তেমন কাজ, নিজের কিডনিও দান করলেন ফারহানা। অপারেশনেও মিলল সফলতা। কিন্তু শেষরক্ষা হল না। সফল অস্ত্রোপচারের পরও শুক্রবার( ২৮ ফেব্রুয়ারি)হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফারহানার স্বামী আব্দুস সালাম। ডুকরে কেঁদে উঠলেন ফারহানা।আক্ষেপ একটাই, নিজের জীবন বাজি রেখেও বাঁচাতে পারলেন না স্বামীকে।

ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বগুড়ার নন্দীগ্রামে।বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের দীঘির পাড় গ্রামের এই দম্পতির এই ঘটনা হৃদয়স্পর্শ করেছে গ্রামবাসীর।তাদের ভালবাসা অমর হয়ে থাকবে চিরকাল। তবে এসব যুক্তি মানতে নারাজ ফারহানা।স্বামীকে হারিয়ে কান্নায় ফেটে পড়লেন তিনি। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন আব্দুস সালাম।উন্নত চিকিৎসার জন্য ভারতে পাড়ি দিয়েছিলেন ফারহানা।ভারতের একটি হাসপাতালে সফল কিডনি প্রতিস্থাপনও হয়েছিল।কিছুদিন পর থেকে স্বাস্থ্যের উন্নতি হলেও পরবর্তীতে সংক্রমণসহ নানা জটিলতা দেখা দেয়। চেষ্টা করা হলেও বাঁচানো যায় নি আব্দুস সালামকে।

এই দম্পতির এক পুত্রসন্তানও রয়েছে। বর্তমানে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সে। বাবার মৃত্যুতে শোকাহত ছোট্ট ছেলে। পরিবারের সদস্যদের দাবি, স্ত্রীর একমাত্র ইচ্ছা ছিল স্বামীকে সুস্থ জীবন দেওয়া, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তা সম্ভব হলো না। এলাকাবাসী ও আত্মীয়স্বজনরা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই