৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ৭৫ বছর বয়সে ১৮ বছরের তরুণীকে বিয়ে করায় ‘নৈতিক স্খলনের’ অপরাধে সাতক্ষীরা-৪ আসনের সাংসদ গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী। আজ বুধবার (২২ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলনেতা তথা জামায়াতের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে  বৈঠকে বসেন দলের  কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা। ওই বৈঠকেই গাজী নজরুলকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের কথা নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে।

প্রথম স্ত্রী থাকতেও গোপনে ৫৭ বছরের ছোট এক তরুণীকে বিয়ে করেছেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সাংসদ গাজী নজরুল ইসলাম। তবে দীর্ঘদিনই ওই বিয়ে গোপন করেছিলেন জামায়াতের সাংসদ। তবে শেষ রক্ষা হয়নি। গতকাল সোমবারই (২০ জুলাই) সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বৃদ্ধ জামায়াত সাংসদের ঘনিষ্ঠ মুহুর্তের ভিডিও। প্রথমে ওই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা হয়েছে বলে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন গাজী নজরুল। কিন্তু দেশের একাধিওক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ভিডিওটি আসল বলে রায় দেওয়ার পরেই দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন সাতক্ষীরার সাংসদ। আর দুজনের বয়সের পার্থক্য সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসার পরেই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি টক অব দ্য কান্ট্রি হয়ে উঠেছে। বিড়ম্বনায় পড়ে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব ‘গুণধর’ দলীয় সাংসদকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

সাতক্ষীরা-৪ আসনের জামায়াত সাংসদ গাজী নজরুল ইসলামের বর্তমান বয়স ৭৫। তিনি ১৯৫১ সালের ২১ মে জন্মগ্রহণ করেছেন। আর তার কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের জন্ম ২০০৮ সালের ২২ মে। অর্থা‍ৎ, দুজনের বয়সের পার্থক্য ৫৭ বছর। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলি ছড়িয়ে পড়া ভিডিও আসল বলে রায় দেওয়ার পরে সাংসদ গাজী নজরুল ইসলাম জানিয়েছেন, গত ১৭ জুন প্রথম স্ত্রীর মাকসুদা ইসলামের সম্মতি নিয়েই মরিয়মের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু ওই কথা বলে আরও ফেঁসে গিয়েছেন তিনি। কেননা সমাজমাধ্যমে মরিয়মের একটি বায়োডাটা ভাইরাল হয়েছে। যে বায়োডাটায় মরিয়ম নিজেকে অবিবাহিতা বলে দাবি করেছেন। আর ২২ জুন সেই বায়োডাটার উপরে গাজী নজরুল ইসলাম লিখেছেন, ‘জোর সুপারিশ করছি’। প্রশ্ন উঠেছে, ১৭ জুন বিয়ে করলে কীভাবে পাঁচদিন বাদে ২২ জুন নিজের দ্বিতীয় স্ত্রীকে অবিবাহিত হিসাবে দেখালেন সাতক্ষীরার সাংসদ?

একজন বয়স্ক সাংসদের এমন নৈতিক স্খলনের বিষয়টি নিয়ে দেশজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। বিড়ম্বনায় পড়েছেন জামায়াতের শীর্ষ নেতৃত্ব। সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। সাংসদ জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি ওঁর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ পেল, সেটি আমরা খতিয়ে দেখছি।’

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান