রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। প্রতিশ্রুতি মতো সপ্তম পে কমিশন গঠন করল বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই সপ্তম পে কমিশন গঠন করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের বেতন-ভাতা, ডিএ ও পেনশন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে এই কমিশন গঠন করা হয়েছে। আগামী ৬ মাসে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। তার উপর ভিত্তি করেই নতুন বেতন কাঠামো তৈরি হবে রাজ্য সরকারি কর্মচারীদের। এই সপ্তম পে কমিশনের মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত আইএস অতনু চক্রবর্তী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো ড. পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ড.পার্থ প্রতিম পাল, মেম্বার সেক্রেটারি আইএএস দেবীপ্রসাদ করনম। আজ, বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল তাতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

তৃণমূলের আমলে সরকারি কর্মচারীদের অভিযোগ ছিল, তাঁরা বঞ্চিত হয়েছেন। তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অন্য রাজ্যে যখন সপ্তম পে কমিশন লাগু হয়েছে গিয়েছে। কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশন গঠন করতে চলেছে, তখন পশ্চিমবঙ্গে এখনও লাগু রয়েছে ষষ্ঠ পে কমিশন। রাজ্য সরকারি কর্মচারীদের সেই জ্বালা মেটানোর আশ্বাস দিয়েছিল বিজেপি সরকার। বাংলায় বিধানসভা ভোটের আগে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন গঠন করা হবে। সেই মতোই সরকার গঠনের দুমাসের মধ্যেই রাজ্যের সরকারি কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে দিল শুভেন্দু অধিকারীর সরকার।

আরও পডুন: অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

সপ্তম পে কমিশন লাগু হলে বিপুল বেতন বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের। সপ্তম পে কমিশনের মূল ভিত্তি হল ২.২৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর। একজন রাজ্য সরকারি কর্মচারীর যদি বেসিক ২০ হাজার টাকা হয়, তাহলে ২.২৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হিসেবে বেসিক হবে ৫১ হাজার ৪০০ টাকা।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা