ইলন মাস্ককে আটকাতে, ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা আনতে চলেছেন আম্বানি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজারে ফের নিজের দাপট দেখাতে চলেছে রিলায়েন্স জিও। পুজোর আগেই মিলবে ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা। জানা গিয়েছে, গতবছরই রিলায়েন্স বার্ষিক সাধারণ সভা চলাকালীন আম্বানি ঘোষণা করেছিলেন ভারতে ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা চালু করবেন।

এবার গ্রাহকদের জন্য সেই বহু প্রতীক্ষিত এয়ারফাইবার পরিষেবা ১৯ সেপ্টেম্বর লঞ্চ করতে চলেছেন আরআইএল চেয়ারম্যান মুকেশ আম্বানি। ২৬ অগাষ্ট, তিনি নিজেই সেকথা জানান।

উল্লেখ্য, গত বছর দিওয়ালির সময় 5G পরিষেবা চালু করে রিলায়েন্স। আর চলতি বছর, ২০২৩ গণেশ চতুর্থী অর্থাৎ ১৯ সেপ্টেম্বরেই ওয়্যারলেস এয়ারফাইবার চালু করার সিদ্ধান্ত নেন আম্বানি৷প্রাথমিকভাবে, দিল্লি, চেন্নাই, মুম্বই এবং কলকাতায় লঞ্চ হবে।

এই ধরনের ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা পেতে হলে গ্রাহকদের একটি Jio AirFiber রাউটার বক্স কিনতে হবে। এটি একটি পাওয়ার পয়েন্টের সঙ্গে সংযুক্ত থাকবে৷ ডিভাইসটি কাছাকাছি টাওয়ার থেকে একটি 5G সংকেত পাবে। এমনকি, বাড়িতে সুপার-ফাস্ট Wi-Fi ইন্টারনেট অফার করবে।1.09Gb পর্যন্ত ইন্টারনেট স্পিড পেতে সক্ষম হবেন গ্রাহকেরা।স্মার্ট টিভিতে OTT অ্যাপগুলিতে বাফার-মুক্ত ভিডিও স্ট্রিমিং করা যেতে পারে খুব সহজেই।

যদিও, কোম্পানি এখনও ব্যক্তিগত গ্রাহকদের জন্য ট্যারিফ প্ল্যান প্রকাশ করেনি। তবে কর্পোরেট ট্যারিফ প্ল্যান রয়েছে৷  রিলায়েন্স জিওর চিরপ্রতিদ্বন্দ্বী এয়ারটেল ইতিমধ্যেই Xstream AirFiber চালু করেছে। এই প্ল্যানটি ৭৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। তাছাড়াও ৪,৪৩৫ টাকায় ছয় মাসের একটি প্ল্যান রয়েছে। কোম্পানিটি 100Mbps এর ন্যূনতম স্পিড গ্রাহকদের অফার করছে। ইনস্টলেশনের সময়, গ্রাহকদের ২,৫০০টাকা সিকিওরিটি ডিপোজিট দিতে হচ্ছে।যেটা গ্রাহকেরা চাইলে ভবিষ্যতে ফেরত পেতে পারে।

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড