Trimbakeshwar Jyotirlinga: এই জ্যোতির্লিঙ্গে মহাদেবের সঙ্গে বসবাস করেন বিষ্ণু ও ব্রহ্মা

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : দেবাদিদেব মহাদেব সকল দেবতার দেবতা। শুধু তাই নয় অনেক অসুররাও ছিল মহাদেবের উপাসক।  তিনি আদি, তিনিই অন্ত। বিভিন্ন সময় ও কালে নিজের ভক্তদের উদ্ধারের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থানে আবির্ভূত হয়েছিলেন তিনি। সেই স্থানগুলিই সাধারণত জ্যোতির্লিঙ্গ হিসেবে বিখ্যাত। সেগুলির মধ্যে বিশেষত বারোটি জ্যোতির্লিঙ্গকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপে মান্যতা দেওয়া হয়। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ হল ত্রিম্বকেশ্বর বা ত্র্যম্বকেশ্বর। এই জ্যোতির্লিঙ্গ মন্দিরটি মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বক শহরে অবস্থিত। কথিত আছে , গৌতম ঋষির কঠোর তপস্যায় খুশি হয়ে এখানে প্রকট হয়েছিলেন দেবাদিদেব মহাদেব।

এই ত্রিম্বকেশ্বর মন্দিরে দেবাদিদেব মহাদেবের সাথে পূজিত হন ব্রহ্মা ও বিষ্ণুও। এই বিশেষত্বই বাকি ১১টি জ্যোতির্লিঙ্গের তুলনায় ত্রিম্বকেশ্বর মহাদেবকে বিশেষ মর্যাদা দিয়েছে। জানা যায়, মন্দিরটি তিনটি পাহাড় ব্রহ্মগিরি, নীলগিরি ও কালাগিরির মধ্যে অবস্থিত। এই ত্রিম্বকেশ্বর মন্দির ৭১২ ফুট উঁচু গ্রানাইট পাথরের বিরাট মন্দির। মন্দিরটি আকৃতিগত দিক দিয়ে সোমনাথ ও দ্বারকাধীশ মন্দিরের সাথে মিল রয়েছে। এই মন্দিরের সামনে ছোট মন্দিরে রয়েছে নন্দিকেশ্বরের মূর্তি। চাতালের একপাশে রয়েছে লম্বা কালো পাথরের একটি দীপস্তম্ভ। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের সবচেয়ে চমকপ্রদ বিষয় হল যে এই শিবলিঙ্গ কোনও সাধারণ শিবলিঙ্গের মত নয়। এই জ্যোতির্লিঙ্গের তিনটি মুখ বর্তমান। এর একটিকে ব্রহ্মা, অপরটিকে বিষ্ণু ও তৃতীয়টিকে মহেশ্বরের মুখ মনে করা হয়।

পৌরাণিক কাহিনী অনুসারে, একদা মহর্ষি গৌতমের তপোবনে বসবাসকারী ব্রাহ্মণ স্ত্রীরা গৌতম ঋষির স্ত্রী অহল্যার কোনও কথায় রেগে গিয়েছিলেন। তারপর সেই সমস্ত ব্রাহ্মণ-পত্নীরা ঋষি গৌতমকে অপমান করার জন্য নিজের নিজের স্বামীকে প্ররোচিত করেন। সেই ব্রাহ্মণরা  গৌতমকে আশ্রম থেকে অপমান করে বের করে দেওয়ার অভিপ্রায়ে গণেশের আরাধনা করেন। গণেশ নিরুপায় হয়ে এসে বর দেন। এরপর গণেশ এক দুর্বল রুগ্ন গরুর রূপ ধারণ করে ঋষি গৌতমের চাষ-জমিতে গিয়ে ফসল খেতে শুরু করেন। তা দেখে গৌতম হাতে তৃণ নিয়ে সেখানে পৌঁছে যান ও গণেশরূপী গরুকে তাড়াতে শুরু করেন। এরপর হঠাৎই তৃণের স্পর্শে গরুটি  পড়ে গিয়ে ঋষির সামনেই মৃত্যু হয়। সম্পূর্ণ ঘটনাটিই সেই সমস্ত নিচ মনোবৃত্তিসম্পন্ন ব্রাহ্মণরা দেখছিলেন ও গরুর মৃত্যুতে তাঁরা বেরিয়ে এসে ঋষি গৌতমকে অপমান করতে শুরু করে দেন ও গো-হত্যার জন্য দোষারোপ করেন। বিষম পরিস্থিতি দেখে সেই ব্রাহ্মণদের কাছ থেকেই  প্রায়শ্চিত্তের উপায় জানতে চান ঋষি গৌতম। এরপর বহু কঠোর দুঃসাধ্য প্রায়শ্চিত্ত করে গঙ্গা জলে স্নান করে এক কোটি পার্থিব শিবলিঙ্গের পুজো করেন গৌতম। এরপর তিনি পুনরায় গঙ্গাস্নান করে ১০০ কলসি জল ভরে সেই পার্থিব শিবলিঙ্গের অভিষেক করলে দেবাদিদেব স্বয়ং আবির্ভুত হন ও ঋষি গৌতমকে বলেন, “গৌতম, তুমি সর্বদা নিষ্পাপ ছিলে। তোমার ওপর ছল করে গৌ হত্যার পাপ লাগানো হয়েছিল। এমন করার জন্য তোমার আশ্রমের ব্রাহ্মণদের আমি দণ্ডিত করতে চাই।” এমন সময় ঋষি গৌতম মহেশ্বরকে জানান যে, ওই ব্রাহ্মণদের এমন কর্মের জন্যই তিনি মহাদেবের দুর্লভ দর্শন লাভ করেছেন। অতএব, মহাদেব যেন সেই সমস্ত ব্রাহ্মণদের দণ্ডিত না করেন। এরপর ঋষি গৌতমের প্রার্থনায় ভক্তদের মঙ্গল কামনার্থে ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভুত হয়েছিলেন মহাদেব।

জানা যায়, ত্র্যম্বকেশ্বর মন্দির ভোর সাড়ে পাঁচটায় খোলে ও বন্ধ হয় রাত ন’টায়। এখানে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে শেষ হয় সকালের বিশেষ পুজো। দুপুর ১টা থেকে শুরু হয় মধ্যাহ্নপুজো। আর, রাত ৭টা থেকে ৯টার মধ্যে হয় সান্ধ্যপুজো। প্রচলিত বিশ্বাস অনুসারে, এই জ্যোতির্লিঙ্গ দর্শন করলেই পাপ দূর হয়। ত্র্যম্বকেশ্বর মন্দিরে মহাদেবকে ভক্তি ভরে পুজো দিলে জন্ম কুণ্ডলীতে থাকা কালসর্প যোগ অবিলম্বে খণ্ডন হয়। প্রতিবছর মহাশিবরাত্রি ও শ্রাবণ মাসে অগিণত ভক্তের ভিড় হয় এই মন্দিরে।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস