চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুই বন্দিকে মুক্ত করার খরচ ৪,০০০ কোটি টাকা!

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: নাগরিকদের প্রতি সরকারের দায়বদ্ধতা কতটা ফের একবার বোঝাল ব্রিটেন। দেশের দুই নাগরিক বন্দি ছিল ইরানের হাতে। আর সেই দুই নাগরিককে মুক্ত করতে ৪০ কোটি পাউন্ড অর্থা‍ৎ ভারতীয় মুদ্রায় প্রায় চার হাজার কোটি টাকা খরচ করল বরিস জনসন। যে দুই বন্দিকে মুক্ত করতে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়েছে, তাঁরা হলেন ইরানি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি। ইতিমধ্যেই বন্দিদশা কাটিয়ে ব্রিটেনে পা রেখেছেন দুজনেই।

সরকার উ‍ৎখাতের ষড়যন্ত্রে সামিল থাকার অভিযোগে তেহরান পুলিশ ২০১৬ সালে আটক করেছিল ইরানি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক নাজানিন জাঘারিকে। প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন তিনি। আর পরের বছর ২০১৭ সালে মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন ব্যবসায়ী আনোশেহ আশারি। তাঁর বিরুদ্ধে গুপ্তচরগিরির অভিযোগ আনা হয়েছিল। গ্রেফতারের পরে পাঁচ বছর ধরে ইরানের জেলেই কাটাতে হয়েছিল তাঁকে। দুই নাগরিককে ইরানের জেল থেকে মুক্ত করে আনার জন্য বরিস জনসনের সরকারের উপরে লাগাতার চাপ দিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা।

ইরান সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেন ব্রিটেনের কূটনীতিবিদরা। ইরান সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, ৪৩ বছর আগে দেশে ইসলামি বিপ্লবের আগে ব্রিটেনের কাছে যে অর্থ বকেয়া ছিল, তা শোধ করলেই দুই ব্রিটিশ নাগরিককে মুক্তি দেওয়া হবে। শেষ পর্যন্ত সেই বিপুল পরিমাণ অর্থ দিতে রাজি হয় বরিস জনসন সরকার। দুই নাগরিককে মুক্ত করার জন্য অতীতে কোনও সরকার এত বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে কিনা, তা মনে করতে পারছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

‘উনি কি গায়িকা ছিলেন?’ হাসতে হাসতে আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা, বিপাকে বিজেপির মেয়র

বন্ধুর পাশে দাঁড়াতে ৩৭ লাখের গাড়িকেই দোকান বানালেন জার্মানি ফেরত বিজ্ঞানী

দোকানদার নামাজে যেতেই ক্যাশবাক্স খালি করে পালাল চোর বাবাজি, লুঠপাট ফুটে উঠল CCTV-তে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ