হীরা ও পান্নায় ঠাসা ফ্রেম, নিলামে উঠছে মুঘল আমলের চশমা

দু'টি চশমা। তবে, যে সে চশমা নয়। যার ফ্রেমে খাঁটি হীরা এবং পান্না-সহ দামী রত্ন কেটে বসানো। রীতিমতো রত্নখচিত এই চশমাই উঠতে চলেছে নিলামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দু’টি চশমা। তবে, যে সে চশমা নয়। যার ফ্রেমে খাঁটি হীরা এবং পান্না-সহ দামী রত্ন কেটে বসানো। রীতিমতো রত্নখচিত এই চশমাই উঠতে চলেছে নিলামে। সংস্থার দাবি, দু’টি চশমাই মুঘল আমলে তৈরি। কারণ এর গঠনশৈলী ও কারুকাজ সেই দিকেই উল্লেখ করছে। তবে এই চশমা দু’টি কোনও মুঘল সম্রাট ব্যবহার করতেন কিনা তার নিদর্শন বা তথ্য নেই নিলামকারদের কাছে। তবুও এর ঐতিহাসিক গুরুত্ব যে অপরিসীম সেটা যাচাই করা হয়েছে। কারণ এই চশমা দু’টি যে সময়কার তখন ভারতে শাসন করতেন মুঘলরা।

রত্নগুলির মান এবং বিশুদ্ধতা যাচাই করে দেখা গিয়েছে সেগুলি একেবারেই অনন্য। আর ওই ধরণের দামী রত্ন যে কোনও মুঘল সম্রাটের কাছেই থাকবে সেটা নিঃসন্দেহ। ফলে নিলামে এর প্রাথমিক দাম রাখা হয়েছে ৩৪ লক্ষ মার্কিন ডলার। লন্ডনের সোথবিস নিলাম হাউজে চলতি মাসের শেষদিকে এই নিলাম অনুষ্ঠিত হবে। নিলামকারী সংস্থা সোথবিস জানিয়েছে, মুঘল আমলেই চশমা দু’টি সম্ভবত তৈরি হয়েছিল দিল্লির মিনাবাজারে।

একেবারে খাঁটি হীরা ও পান্না কেটে বসানো হয়েছিল চশমার ফ্রেমে। আর মুঘল আমলের সময়কার ফ্রেমেই লেন্সগুলো বসানো হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, চশমা দু’টিতে খদিত অসাধারণ কারুশিল্প আগে কখনও দেখা যায়নি। এমনকি রোমান সম্রাট নিরো মূল্যবান সবুজ পাথরের যে চশমা পরে গ্লাডিয়েটরদের যুদ্ধ দেখতেন, এগুলি তার থেকেও সুন্দর। নিলামের আগে চশমা দু’টি হংকং ও লন্ডনে প্রদর্শিত হবে।

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের