সাড়ে ছয় ফুটের সাপের লেজ ধরে টানছে ২ বছরের শিশু! ভাইরাল হল ভিডিও

সাপ দেখে অনেকেরই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। আর সেটা যদি হয় বিশাল মাপের তবে তো কথাই নেই। কিন্তু মাত্র ২ বছরের শিশু যদি প্রায় সাড়ে ছয় ফুটের সাপের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সাপ দেখে অনেকেরই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। আর সেটা যদি হয় বিশাল মাপের তবে তো কথাই নেই। কিন্তু মাত্র ২ বছরের শিশু যদি প্রায় সাড়ে ছয় ফুটের সাপের লেজ ধরে টানতে টানতে নিয়ে যায় তবে কি বলবেন? এমনই এক ভয়ানক ভিডিও ভাইরাল হল ইন্টারনেটে। অস্ট্রেলিয়ার ওই দুই বছরের শিশুটি সাপটির লেজ ধরে যা যা করল সেটা দেখে হয়রান হচ্ছেন তামাম নেটিজেনরা। শিশুটির কাণ্ড-কারখানা দেখে মনে হচ্ছিল এই কাজটি তাঁর বাঁ হাতের খেল।

ম্যাট রাইট (Matt Wright) নামে এক অস্ট্রেলিয়ান যুবক তাঁর ইনস্টাগ্রাম পেজে ওই ভিডিও শেয়ার করেছেন। তাঁর দুই বছরের সন্তানই সাড়ে ছফুট লম্বা ওই সাপটি নিয়ে খেলা করছিল। যার ভিডিও তৈরি করেন ম্য়াট রাইট। যেখানে যেখানে শিশুটিকে আশ্চর্যজনক ভাবে সাপটি নিয়ে খেলা করতে দেখা যায়। অস্ট্রেলিয়ার বিখ্যাত সংবাদপত্র ডেইলি মেল জানিয়েছে, ওই শিশুটি ম্যাট রাইটের ছেলে। ম্যাট রাইট মূলত বন্যপ্রাণী, বিশেষ করে কুমির উদ্ধারের জন্য বিখ্যাত ও জনপ্রিয় ব্যক্তিত্ব। বিগত ২০ বছর ধরে তিনি অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে কুমির উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করছেন।

 

View this post on Instagram

 

A post shared by MATT WRIGHT – OUTBACK WRANGLER (@mattwright)

ম্যাট রাইট যে ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন, তাতে দেখা যাচ্ছে তাঁর বাড়ির বাগানেই ঘোরাঘুরি করছে বিশাল একটি সাপ। সাপটি দেখতে খুবই বিপজ্জনক এবং বড়। এরপরই তাঁর দুই বছরের ছেলে সাপটির লেজ ধরে টানাটানি শুরু করে। এবং যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গেই শিশুটি সাপটির লেজ ধরে টানতে টানতে নিয়ে যায়। সাপটি একটি ঝোপে ঢুকে পড়ার চেষ্টা করতেই ম্য়াটকে ছেলের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ওকে টেনে বার করো, ওকে টেনে বার করো। ভিডিওটি দেখে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কেউ যদি তাকে ‘সাহসী শিশু’ বলেছেন,আবার কেউ কেউ এভাবে সাপের সঙ্গে না খেলার পরামর্শও দিয়েছেন। তবে ভিডিওটি সোশ্য়াল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু! ভিজবে কোন কোন জেলা?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩