কেক বানিয়ে জরিমানার মুখে রুশ তরুণী

নীল হলুদ রঙের কেক বানিয়ে জরিমানার মুখে পড়লেন এক রুশ তরুণী।

Share:

নিজস্ব প্রতিনিধি: নীল হলুদ রঙের কেক বানিয়ে জরিমানার মুখে পড়লেন এক রুশ তরুণী। ইউক্রেনের জাতীয় পতাকার রঙ দিয়ে কেক সাজানোয় তাঁর বিরুদ্ধে রাশিয়ার সেনা বাহিনীর ‘সম্মানহানির’ অভিযোগ আনা হয়েছে।

জানা গিয়েছে, রুশ তরুণীর নাম আনাস্তাসিয়া চেরনিশেভা। নীল-হলুদ রঙ দিয়ে কেক বানানোয় তাঁর কেকের রঙ মিলে গিয়েছে ইউক্রেনের পতাকার সঙ্গে। রাশিয়ার আদালত ওই তরুণীকে জরিমানা করে জানিয়েছে, কেকের এমন রঙের কারণে রাশিয়ার সেনাবাহিনীর ‘সম্মানহানি’ করা হয়েছে। আনাস্তাসিয়া চেরনিশেভাকে ৩৫ হাজার রুবল জরিমানা করেছে আদালত। মস্কোর আদালত জরিমানা করে জানিয়ে দিয়েছে, একই কাজ পুনরায় করলে আবার তাঁকে জেলে পাঠানো হবে।

উল্লেখ্য গত বছর ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এখনও সেই যুদ্ধ চলমান। দেশের এই অভিযান নিয়ে সমস্ত সমালোচনার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মস্কো। যুদ্ধের দ্বিতীয় মাস থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে নীল-হলুদ কেকের ছবি শেয়ার করছেন তিনি। বিষয়টি নিয়ে রুশ তরুণী চেরনিশেভা বলেন, ‘রুশপন্থীরা বলছিলেন, আমার জায়গা হওয়া উচিত জেলে। প্রথমে আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। পরে একসময় ভাবলাম, এই কেকের জন্য তারা আমাকে ধরতে আসবে। আর তখন আমি পরিস্থিতি বুঝে কাজ করব। শেষ পর্যন্ত তারা এল।’

‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

পাকিস্তানে বসে জঙ্গী কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের পুরস্কার তালিকা প্রকাশ, বিশেষ সম্মানে ভূষিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা