সেতুর পর বিহারে গায়েব এবার রেললাইন

গঠিত হয়েছে তদন্ত কমিটি

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: মাসখানেক আগে বিহার থেকে আস্ত একটা সেতু গায়েব হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এবার গায়েব রেল লাইন। দুই কিলোমিটার লাইন চোরের দল খুলে নিয়ে ধাঁ। জানা গিয়েছে, এই লাইন গিয়েছে সমস্তিপুর জেলার একটি চিনিকলে। গত কয়েকবছর ধরে এই চিনিকল বন্ধ। কর্তব্যে গাফিলতির অভিযোগে দুই রেল নিরাপত্তাকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। সমস্তিপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার একটি তদন্ত কমিটি গঠন করেছেন।  আরপিএফ দায়ের করেছে এফআইআর। যদিও তারা নিশ্চিত, চোরেরা রেললাইন খুলে লোহা-লক্করের দোকানে বিক্রি করে দিয়েছে। সেই লাইন শতটুকরো হয়ে গিয়েছে। চোরের এই কীর্তির মাশুল দিল দুই আরপিএফ কর্মী।

দেশে সম্প্রতি এই ধরনের আরও একটি ঘটনা ঘটে। তবে সেটা সেতু বা রেললাইন গায়েব করা নয়। চোরের দল গায়েব করে হাইভোল্টেজ টাওয়ার।টাওয়ার গায়েব হওয়ায় ভাতিন্ডার তিরিশটি গ্রাম অন্ধকারে ডুবে যায়। আবার মহারাষ্ট্রের সাংলিতে আস্ত একটি এটিএম গায়েব করে চোরের দল।

আর বিহারে সেতুঝড়ের পর কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী তাঁর সচিবের কাছে জানতে চেয়েছিলেন সেতু গায়েবের কারণ। সচিবের উত্তর শুনে মন্ত্রীর মাথায় বাজ ভেঙে পড়ে। মন্ত্রীকে সচিব বলেন, সেতু চোরেরা ভ্যানিস করেনি। ভ্যানিস করেছে হাওয়া। এবার  ভ্যানিস রেলনাইন।লক্ষ্য করার মত বিষয় হল সেতু গায়েবের ঘটনাও বিহারে। আর রেললাইন গায়েব সেই বিহারে। এবার আগামীদিনে আর কী ভ্যানিস হয় সেটাই দেখার। 

আরও পড়ুন স্যর, সেতু ভ্যানিস করেছে হাওয়া: উত্তর শুনে থ মন্ত্রী

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র