যোগী রাজ্যে শ্রেণীকক্ষের মধ্যে ঘুমন্ত  শিক্ষিকাকে  হাতপাখা দিয়ে হাওয়া করছে পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শিরোনামে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। সেখানে এবার দেখা গেল স্কুলের শ্রেণীকক্ষে ঘুমাচ্ছে শিক্ষিকা। আর তাঁকে হাতপাখা দিয়ে হাওয়া করছে পড়ুয়ারা  । এমনই ঘটনা ঘটেছে আলিগড়ের ধনিপুর অঞ্চলের গোকুলপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে দেখা গিয়েছে, শ্রেণীকক্ষের মেঝেতে মাদুরের উপর আরাম করে ঘুমাচ্ছেন শিক্ষিকা । আর একটি পড়ুয়া তার পাশে দাঁড়িয়ে হাত পাখা  নাড়ছে। পরে আরেকটি মেয়েও একইভাবে শিক্ষিকাকে হাওয়া করছে। আর সেই ঘটনাটি দেখছেন অন্যান্যরা শিক্ষকরা। ভিডিওটি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষা আধিকারিক। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। শুধু তাই নয় প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এই ঘটনা নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ এটি সরকারী স্কুলগুলির অবস্থা ।  শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ না করে শিক্ষকদের পাখা দিতে হাওয়া করছে।‘ কেউ আবার লিখেছেন,  ‘সরকার কেন ওই শিক্ষিকাকে  বেতন দিচ্ছে?’  অন্য আরেকজন লিখেছেন, ‘তাকে শাস্তি না দিলে এ ধরনের অবহেলা চলতে থাকবে । তাতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা উচিত, যাতে আর কোনো শিক্ষক এ ধরনের ভুলের পুনরাবৃত্তি করার সাহস না পান। ‘ তবে এই ঘটনা নিয়ে এখন প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস