বাড়ির এই স্থানে রাখুন টাকা-পয়সা, মা লক্ষ্মীর কৃপায় লাভ হবে অপার সম্পত্তি

Share:

নিজস্ব প্রতিনিধি : সারাদিন পরিশ্রম করে চলেছেন অথচ হাতে টাকা থাকছে না ?  তবে কোথাও ভুল করছেন না তো। বাস্তু মতে বাড়িতে কোথায় টাকা-পয়সা রাখছেন তার উপরেও নির্ভর করে আপনার আর্থিক অবস্থা কেমন থাকবে। সঠিক স্থানে টাকা রাখলে হু হু করে বাড়বে সম্পত্তি। ঘরের বেশ কিছু জায়গায় টাকা পয়সা রাখা উচিত নয়, এতে রুষ্ট হন মা লক্ষ্মী। বাড়িতে কোথায় টাকা রাখবেন এবং কী ভাবে রাখবেন সেই বিষয়ে স্পষ্ট উল্লেখ আছে বাস্তুশাস্ত্রে। তবে জেনে রাখুন বাড়ির কোন স্থানে টাকা-পয়সা রাখবেন ?

উত্তর দিকে রাখুন : বাস্তু মতে বাড়িতে টাকা এনে উত্তর দিকে রাখুন। আলমারির লকার বা ড্রয়ারে টাকা রাখতে পারেন। তবে ভুলেও সেখানে প্রেসকিপশন, আইনি কাগজ এগুলো রাখবেন না। শুধুমাত্র টাকা রাখুন। বলা হয় উত্তর দিক হল সম্পদের দেবতা কুবেরের দিক। বাস্তু অনুসারে এই দিকে টাকা রাখলে সম্পত্তি বাড়ে।

কাবার্ডে চকচকে নোট রেখে দিন :  অনেকেই নতুন চকচকে টাকা জমিয়ে রাখতে ভালবাসেন। বাস্তু মতে এটি ভাল অভ্যেস। নতুন টাকা পেলে তা খরচ না করে জমিয়ে রাখুন। নতুন নোট উত্তর দিকে কাবার্ডে রেখে দিন। এটি করলে কুবেরের শুভ দৃষ্টি পড়বে আপনার উপর।

টাকার ওপর কিছু লিখবেন না : বাস্তু মতে টাকার উপর কিছু না লেখাই ভাল। এর ফলে রুষ্ট হন মা লক্ষ্মী। অনেকে আঙুলে থুতু লাগিয়ে টাকা গুনে থাকেন, যা অত্যন্ত অশুভ। তাই এই ভুলগুলো বন্ধ করুন। নাহলে মা লক্ষ্মীর আশির্বাদ পাওয়া যাবে না।

আরও পড়ুন : নারায়ণের এই গুণ দেখেই প্রেমে পড়েছিলেন লক্ষ্মী…

বিছানায় টাকা রাখবেন না : বাস্তু অনুসারে টাকা বা পার্স কখনও প্যান্টের হিপ পকেটে রাখবেন না। যারা এই কাজ করে, তাদের অর্থাভাব কখনও যায় না। বিছানার নীচে বা বালিশের তলায় ভুলেও টাকা রাখবেন না।

আরও পড়ুন : এই ৪ লক্ষণই ইঙ্গিত দেবে ঘরে মা লক্ষ্মী আসছেন কিনা?

এছাড়াও টাকার ওপর ঘুমোনো বাস্তুমতে অশুভ।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর