‘বউ ফিরিয়ে..’, স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে শাশুড়ির পা ধরে কান্নাকাটি জামাই বাবাজীবনের, রইল ভিডিও  

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিগড়: দাম্পত্য কলহের জেরে গোঁসা করে স্বামী ও ছোট তিন সন্তানকে শ্বশুরবাড়িতে ফেলে রেখে বাপের বাড়ি ফিরে গিয়েছেন স্ত্রী। শুধু তাই নয়, স্বামীকে সবক শেখাতে পুলিশের কাছে গার্হস্থ্য হিংসারও অভিযোগ দায়ের করেছেন। আর ওই খবর জানতে পেরে বিপদের গন্ধ পেয়েই ‘পরিত্রাণ’ পেতে শাশুড়ির দ্বারস্থ হলেন স্বামী। পায়ে পড়ে কাকুতি-মিনতি করতে লাগলেন, ‘বউকে ফিরিয়ে দিন মা। আমি ওকে ছাড়া বাঁচব না।’ বেচারি শাশুড়ি বহু চেষ্টা করেও জামাইকে নিরস্ত করতে পারলেন না। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে জামাই বাবাজীবনের কীর্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয় বছর আগে গোন্ডার বাসিন্দা এক তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল মথুরার রায়ার বাসিন্দা এক যুবকের। ভালই কাটছিল দুজনের দাম্পত্য জীবন। সুখেই ঘর-সংসার করছিলেন। তিন-তিনটি ছোট সন্তানও রয়েছে। তবে ইদানিং সুখের সংসারে চিড় ধরেছিল। ফলে রাগ করে বাপের বাড়ি চলে যান স্ত্রী। পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) কাউন্সিলিংয়ের জন্য স্ত্রীকে ডেকে পাঠিয়েছিল পুলিশ। মাকে সঙ্গে নিয়ে আলিগড় পুলিশ লাইনসে পৌঁছে যান অভিযোগকারিণী। আর ওই কবর জানতে পেরেই হাজির হন জামাই বাবাজী।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ লাইনস থেকে বের হওয়ার সময়েই শাশুড়ির পায়ে পড়ার চেষ্টা চালাচ্ছেন যুবক। এক পর্যায়ে দু’ পা ঝাপটে ধরে বলতে থাকেন, ‘মেয়েকে বলুন আমার বাড়িতে ফিরতে।’ অপ্রস্তুত অবস্থায় পড়া শাশুড়ি জামাইয়ের হাত থেকে নিস্তার পেতে চেষ্টা করতে থাকেন। কিন্তু নাছোড়বান্দা জামাই পা ছাড়তে মোটেও রাজি নন। শেষ পর্যন্ত পুলিশ কর্মীরা পরিত্রাতা হয়ে আবির্ভূত হয়ে নাছোড়বান্দা জামাইকে সরিয়ে দেয়। অভিযুক্ত যুবকের দাবি, শ্বশুরবাড়ির লোকজনই তাঁর স্ত্রীকে ভড়কেছেন। মিথ্যা অভিযোগ দায়ের করতে প্ররোচিত করেছেন।

দেখে নিন ভিডিও-

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর