আপনার কাছেই থাকবেন মা লক্ষ্মী! পার্সে এই ৫ জিনিস রাখলে অভাবের মুখ দেখতে হবে না

Share:

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মী হলেন জাগতিক ও আত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী।তিনিই আবার স্বর্গধামে বিষ্ণুপ্রিয়া স্বর্গলক্ষ্মী, গৃহস্থের গৃহে গৃহলক্ষ্মী এবং রাজগৃহে রাজলক্ষ্মী।তবে লক্ষ্মীকে পাওয়া সহজ নয়।তেমনই দেবীকে ধরে রাখা মুশকিল।কেননা গৃহে অশান্তি বা সম্পদ অর্জনের ক্ষেত্রে অসততার পথ অবলম্বন করলে দেবী লক্ষ্মী সেই গৃহে ত্যাগ করে।ফলে সংসারে নেমে আসে ঘোর অনাচার।তাঁকে খুশি করার নানা উপায় উল্লেখ আছে বাস্তুশাস্ত্রে।আপনি কি জানেন পার্সে কোন জিনিস রাখলে নারায়ন পত্নীর আশির্বাদ লাভ করা যায় ?

হলুদ চাল : বাস্তু মতে চাল হল সুখ ও সম্পদের প্রতীক।হলুদ জলে চোবানো চাল পার্সে রেখে দেওয়া বিশেষ ভাবে শুভ।এর ফলে খুশি হন মা লক্ষ্মী।বাস্তু মতে এমনটা করলে কখনো খালি থাকবে না পার্স। প্রতি বৃহস্পতিবার হলুদ জলে চোবানো চাল বিষ্ণু ও লক্ষ্মীকে নিবেদন করুন। শুক্রবার এই চাল নিজের পার্সে রেখে দিন।এতে দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি পড়বে আপনার উপর।

রুপোর কয়েন : বাস্তু মতে রুপো হল শুদ্ধতা ও সমৃদ্ধির প্রতীক।তাই পার্সে রুপোর কয়েন রাখা শুভ বলে মনে করা হয়।প্রথমে এই রুপোর কয়েন কাঁচা দুধে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।তারপর এটি মা লক্ষ্মীকে নিবেদন করুন।পুজোর পর এই কয়েন পার্সে রেখে দিন।এতে আর্থিক সমস্যা দূর হবে বলে মনে করা হয়।

কড়ি : বাস্তু আসুনসারে,পার্সে কড়ি রাখলে আর্থিক সংকট কেটে যায়।তাই পার্সে কিছু থাকুক বা না থাকুক একটা কড়ি অবশ্যই ফেলে রাখবেন।এতে এর ফলে সংসারে সুখ সমৃদ্ধি আসে বলে মনে করা হয়।

গোমতী চক্র : আপনি কী জানেন মা লক্ষ্মীর প্রিয় হল গোমতী চক্র।বাস্তু মতে পার্সে গোমতী চক্র রাখা খুব জরুরী। গোমতী চক্রের আর্থিক সম্পদ বাড়ানোর পাশাপাশি ঋণের দায় থেকে মুক্ত করবে। এছাড়াও হাতে গোমতী চক্র নিয়ে কপালে লাল তিলক লাগাতে পারেন।

কুবের যন্ত্র : বাস্তুশাস্ত্র মতে,পার্সে একটি কুবের যন্ত্র রাখা প্রয়োজন। এতে প্রসন্ন হয় সম্পদের দেবতা কুবের। হলুদ বা লাল কাপড়ে মুড়িয়ে পার্সে কুবের যন্ত্র পার্সে রাখুন। এতে সম্পদের পরিমাণ বাড়বে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল