গাড়িতেই থাকবে চিকিৎসক-নার্স, হবে ইউএসজি থেকে ব্লাড টেস্ট, ভোটের আগে বঙ্গবাসীকে ‘দুয়ারে স্বাস্থ্য পরিষেবা’ উপহার মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: গাড়িতেই থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, আশা কর্মী থেকে শুরু করে রেডিওলজিস্ট প্যাথলজিস্টরা। সেইসঙ্গে হবে ইসিজি, ইউএসজি সহ ৩৫ রকমের ব্লাড টেস্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এমনই অত্যাধুনিক ১৩ টি অ্যাম্বুলেন্স বা মোবাইল মেডিক্যাল ইউনিট তুলে দেওয়া হল পশ্চিম মেদিনীপুরের জেলা স্বাস্থ্য দফতরের হাতে।

শনিবার শালবনীতে বিরসা মুন্ডার এই ১৫১ তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত হয় জয় জোহার। মেলার প্রথম দিন এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ডক্টর মানসরঞ্জন ভূঁইয়া। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী প্রমূখ। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের আদিবাসী অধ্যুষিত ও প্রান্তিক এলাকার বাসিন্দাদের ‘দুয়ারে আধুনিক স্বাস্থ্য’ পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর উপহার বলে জানিয়েছেন রাজ্যের সেচ ও জল সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী মানুষ ভূঁইয়া।

সম্প্রতি, দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে মোট ১১০ টি এই ধরনের অত্যাধুনিক অ্যাম্বুলেন্স বা মোবাইল মেডিক্যাল ইউনিট বিভিন্ন জেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জেলাশাসক বিহীন কৃষ্ণা বলেন রাজ্য অন্যান্য জেলাও চার পাঁচটি করে এই ধরনের অত্যাধুনিক অ্যাম্বুলেন্স বা মোবাইল মেডিক্যাল ইউনিট পেয়েছে। তবে পশ্চিম মেদিনীপুর সর্বাধিক চিকিৎসা কেন্দ্র বা মোবাইল মেডিক্যাল ইউনিট উপহার দেওয়া হয়েছে।

জয় জোহার মেলার উদ্বোধনের দিনে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন হয় মন্ত্রীর হাত ধরে। যারা গিয়েছে সপ্তাহের ছয় দিন অর্থাৎ সোম থেকে শনি জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে এই মোবাইল মেডিক্যাল ইউনিট বা ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র। আগামী সপ্তাহ থেকেই আদিবাসী ও প্রান্তিক এলাকাগুলিতে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের তিনটি গাড়ি দাঁতনে কেশিয়াড়িতে এবং শালবনীতে পৌঁছেছিল। শনিবার সন্ধ্যায় বাকি ১০ টি পৌঁছে গিয়েছে। গাড়িতেই রয়েছে পোর্টেবল এক্স-রে, ইসিজি, অটো এনালাইজার কাউন্টার ইনকিউবেটরের সুবিধা কয়েকটি গাড়িতে আবার রাখা হয়েছে পোর্টেবল ইসিজি মেশিন ও অনলাইনে রেজিস্ট্রেশনও কি প্রেসক্রিপশনও করা হবে।

রিপোর্টও পাঠিয়ে দেওয়া হবে অনলাইনে, গাড়িতে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, এএনএম, আশা কর্মীরা ছাড়াও থাকবেন ল্যাব টেকনিশিয়ানরা। রোগী ভর্তি ব্যতীত সব ধরনের চিকিৎসা পরিষেবা মিলবে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে। এর ফলে জেলার প্রান্তিক ও পিছিয়ে পড়া এলাকার বাসিন্দারা ব্যাপকভাবে উপকৃত হবেন বলে মনে করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ঘন্টার পর ঘন্টা রিলের নেশায় বুঁদ? অজান্তেই মস্তিস্কের চরম ক্ষতি করছেন!

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

ইলিশ খেলে বাড়ে মন ভাল রাখার হরমোন, তবে সতর্ক থাকবেন যারা…

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন

সস্তার স্মার্টফোন খুঁজছেন! ৮,৯৯৯ টাকায় মিলছে Boltt Evo 4G, কোথায় পাবেন?

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫