“বাগিচায় বুলবুলি তুই” গানের নেপথ্যে নিদারুণ সত্যিটা জানলে চোখে আসবে জল

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : সোশ্যাল মিডিয়া আর বর্তমান প্রজন্ম দুটিই এক আজব জিনিস। একটাতে একবার ভাইরাল হতে পারলেই ‘লাইফ চেঞ্জ’! ফকির থেকে যে কেউ রাতারাতি রাজা হয়ে যেতে পারে, আবার আরেকটি কোনোকিছু না জেনেই বিচার বিবেচনা না করেই অকপটে নানা রকম কাজ করে বসে। এরই বশবর্তী হয়ে অনেক সময় মানুষ না জেনেশুনেই ভাইরাল হওয়া বিষয় নিয়ে এমন মাতামাতি করেন যা রীতিমত দৃষ্টিকটু হয়ে দাঁড়ায়। ঠিক এমনই কান্ড হয়েছে বিদ্রোহী কবির লেখা “বাগিচায় বুলবুলি তুই” গানটি নিয়ে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে খোঁজখবর রাখলে দেখতে পাওয়া যাবে, এ বছর পুজো থেকেই অত্যন্ত ভাইরাল হওয়া ‘বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল’ গানের সাথে সুন্দরীদের শাড়ি পরার ভিডিও থেকে শুরু করে তাদের কোমর দোলানো, এমন কী মাটন বিরিয়ানি আর মটন কষার সাথেও রিল্স কিংবা উদ্দাম নাচানাচির ভিডিও। জানা যায়, ‘বাগিচায় বুলবুলি’ (Bagichay Bulbuli) গানটিকে কোক স্টুডিওই নতুন রূপ দিয়েছে। গানটি কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলে মাত্র ১ মাসে ৮.৪ মিলিয়ন ভিউ হয়েছে। যা, আজ অবধি সব নজরুলগীতির মধ্যে রেকর্ড হয়ে গেছে। তবে এই গানের ইতিহাস কী বা, কোন প্রেক্ষাপটে লেখক গানটি লিখেছিলেন? – সেটা জানলে হয়তো এই গানটির সাথে এমন ভিডিও বা রিল্স বানাতে নেটিজেনদের একেবারেই মন চাইবেনা।

জানা যায়, এই গানটি আদতে একটি আংশিক ক্ল্যাসিক্যাল ধাঁচের গজল। আসলে এই গজলের সঙ্গে জড়িয়ে রয়েছে বিদ্রোহী কবির ছেলের স্মৃতি। তথ্য অনুযায়ী, ছোট ছেলে অরিন্দম খালেদ অর্থাৎ, বুলবুলের হঠাৎই বসন্ত রোগ (varicella zoster) হয়। এমনকী সে সময় কানাকড়ি টাকাও ছিল না নজরুলের কাছে। চিকিৎসার টাকা জোগাড় করতে ট্রেনে করে কলকাতায় আসছিলেন তিনি। কথিত আছে, কলকাতায় একটি পত্রিকার কার্যালয়ে আসার সময়ে গাড়িতে পাওয়া একটি বিজ্ঞাপনের উলটো পিঠে ‘বাগিচায় বুলবুলি’ গজলটি লিখেছিলেন কবি। শোনা যায়, টাকা জোগাড় করার পর নৃপেনকৃষ্ণ চট্টোপাধ্যায়কে গজলটি দিয়েছিলেন নজরুল। তবে দুৰ্ভাগ্যবশত কিছুদিনের মধ্যেই মারা যায় বুলবুল। তখন তার বয়স মাত্র চার বছর। জানা যায়, টাকার আশায় নজরুল একজন প্রকাশকের কাছেও গিয়েছিলেন। তবে ভাগ্যের পরিহাস এমনই, সেখানে তাঁকে বলা হয়, কবিতা লিখে দিলেই টাকা পাওয়া যাবে। তখন সন্তানহারা বিদ্রোহী কবি লেখেছিলেন, ‘ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার প্রাণের বুলবুলি’।

তবে, ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময় বাংলার স্বর্ণযুগের সঙ্গীতজ্ঞদের মধ্যে মানবেন্দ্র মুখোপাধ্যায় ও ফিরোজা বেগমের গাওয়া ‘বাগিচায় বুলবুলি’ গানটা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। জনশ্রুতি আছে, নজরুলগীতির পুনর্জাগরণের ক্ষেত্রে তাঁদের দুজনেরই ভূমিকা অনস্বীকার্য।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন