আবদুলদের ভুলতে পারেননি, বৃদ্ধাবস্থাতেও ধর্মেন্দ্র অনুভব করতেন দেশভাগের যন্ত্রণা

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মেন্দ্রকে বলা হত পঞ্জাবের ভূমিপুত্র। বিশ্ব জোড়া খ্যাতি অর্জনের পরেও নিজের শিকড় কখনও ভুলে যাননি। ৮৯ বছর বয়সে সোমবার প্রয়াত হয়েছেন তিনি। আর তার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এখন তাঁর বিভিন্ন সময়ে বলা নানা ক্লিপ। ১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পঞ্জাবের লুধিয়ানা জেলার নাসরালি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ধর্মেন্দ্র।

আবেগপ্রবণ ধর্মেন্দ্র একবার বলেছিলেন, “আমি ক্লাস ফোরে পড়তাম। আবদুল, জব্বর, আক্রম আমার বন্ধু ছিল। আমরা একে অপরকে খুব ভালবাসতাম। আমাদের মধ্যে কোনও ভেদাভেদ ছিল না। দেশভাগের পর সব যেন বদলে গেল। আমাদের রুকুনুদ্দিন স্যার বলে একজন শিক্ষক ছিলেন। একদিন দেখলাম উনি বাজার থেকে ফিরে আসছেন মাথা নীচু করে। আমি ওনাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। স্যারকে প্রশ্ন করি, ‘কেন চলে যাচ্ছেন আমাদের ছেড়ে?’উনি বলেছিলেন, ‘আমাকে যেতেই হবে।”

ধর্মেন্দ্র’র বাবার নাম ছিল কেওয়াল কৃষ্ণ, মা ছিলেন সতবন্ত কৌর। অভিনেতার শৈশবকাল কাটে সাহনেওয়াল গ্রামে। লুধিয়ানার লালটন কালানের সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেছেন। ওই স্কুলেই তাঁর বাবা ছিলেন প্রধান শিক্ষক। স্ত্রী হেমা মালিনী, এবং ছেলে সানি দেওল, ববি দেওল সহ পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ভিলে পার্লের রাজ হংস শ্মশানে ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন হয়। শোকগ্রস্ত সানি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বাবা, তোমার স্মৃতি আমাদের শক্তি দেবে।”  শাহরুখ খান, সলমান খান, অক্ষয় কুমার সহ বলিউডের প্রথম সারির তারকারা শোক প্রকাশ করেছেন।

শুধু বলিউড নয়, শিল্প এবং রাজনীতি জগতেও ধর্মেন্দ্রর প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া। ওডিশার বিখ্যাত শিল্পী সুদর্শন পট্টনায়েক পুরীর সমুদ্রতীরে স্যান্ড আর্ট বানিয়ে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও বলেছেন, “ওঁর অবদান কখনও ভোলা যাবে না।” ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইককি’ মুক্তি পেতে চলেছে আগামী ২৫ ডিসেম্বর। কিন্তু ছবিমুক্তির আগেই চিরতরে চলে গেলেন হি-ম্যান।

আয়ুষ্মান মন্দির নিয়ে দিল্লিতে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বড় ঘোষণার সম্ভাবনা

হোস্টেলে শৌচাগারের গোপন ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী