Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রবল অহংবোধে এই রাজা নিজেকে বলতেন ‘শ্রীকৃষ্ণ’, জন্মাষ্টমীর আগে জেনে নিন অজানা আখ্যান

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। এবার কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে ১৬ অগস্ট শনিবার। হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমী উৎসবকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে হয়েছিল। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব সারা দেশে তথা সমস্ত বিশ্বে সকল হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে মহাসমারোহে পালিত হয়। এই দিনে, শ্রীকৃষ্ণের শিশু রূপ লাড্ডু গোপালের পুজো করা হয়।

ভগবান শ্রীকৃষ্ণের নাম শুনলেই মনে আসে তাঁর দিব্যকান্তি রূপ এবং অপূর্ব লীলার কথা। মাধব জন্মেছিলেন দ্বাপর যুগে। তিনি দুষ্টের দমন এবং শিষ্টের পালন হেতু ধরাধামে অবতীর্ণ হন। ভগবান শ্রীকৃষ্ণের অনেক আশ্চর্য ক্ষমতা ছিল। যেমন সুদর্শন চক্র, কৌস্তভ মণি, তাঁর সঙ্গে থাকা পাঞ্চজন্য শঙ্খ, ও বাঁশি এই চার বস্তুতে মোহিত করতেন তিনি সকলকে। পুরাণে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত অনেক গল্প রয়েছে যার মধ্যে একটি হল নকল শ্রীকৃষ্ণের গল্প। কথিত আছে সেই ‘নকল শ্রীকৃষ্ণ’ সকল রাজার কাছে নিজেকে ‘শ্রীকৃষ্ণ’ বলে দাবি করতেন এবং মানুষকে তাঁর পুজো করতে বাধ্য করতেন। চলুন জেনে নিই এই নকল শ্রীকৃষ্ণ আসলে কে ছিলেন?

মহাভারত অনুসারে, পৌণ্ড্রক নামে একজন রাজা ছিলেন। তিনি নিজেকে ভগবান কৃষ্ণ বলে অভিহিত করতেন। পৌণ্ড্রক দাবি করেছিলেন যে তিনিই প্রকৃত কৃষ্ণ, কারণ তার পিতার নামও ছিল বসুদেব। এদিকে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ নন্দদুলাল হলেও আসলে তো যাদবরাজ বসুদেবের পুত্র। তিনি বসুদেবের ঔরসে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হয়ে ধরাধামে আসেন। তাঁকে প্রতিপালন করেন গোকুলের নন্দ ও যশোদা। তাই তো কানাই নন্দদুলাল, যশোদানন্দন। পৌণ্ড্রক তাঁর জাদুকরী ক্ষমতার জোরে নিজের জন্য নকল সুদর্শন চক্র, কৌস্তভ মণি এবং ময়ূরপুচ্ছ তৈরি করেছিলেন। এর নেপথ্য কারণ ছিল জনমানসে বিশ্বাস তৈরি করা যে তিনিই আসল কৃষ্ণ। পৌণ্ড্রকের রাজত্ব ছিল কাশীর আশেপাশে কোনও এক স্থানে। তিনি নিজ রাজ্যে প্রচার করেছিলেন যে তিনিই প্রকৃত কৃষ্ণ।  আর দ্বারকার কৃষন আসলে নকল।

রাজা পৌণ্ড্রক ভগবান কৃষ্ণকে মথুরা ত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন হয় মথুরা ত্যাগ করতে হবে নয় তাঁর সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে হবে।  শ্রীকৃষ্ণ যখন এই কথা জানতে পারলেন, তখন তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। যুদ্ধে শ্রীকৃষ্ণ দেখলেন যে পৌণ্ড্রকের চেহারা হুবহু তাঁর মতোই। সেই একই হলুদ পোশাক, ময়ূরের পালক এবং সুদর্শন চক্রও রয়েছে, কিন্তু সবটাই নকল। ভগবান কৃষ্ণ তাঁর আসল সুদর্শন চক্র দিয়ে সহজেই পৌণ্ড্রককে পরাজিত করেছিলেন। এই পৌরাণিক আখ্যান শেখায় জীবনে নকল হতে নেই। কাউকে নকল করতে নেই। নিজের যা আছে যেটুকু আছে তাই নিয়ে সুখী থাকতে হয়। নকলত্ব বেশিদিন স্থায়ী হয় না। আসল পরিচয় এবং কঠোর পরিশ্রমই সাফল্য বয়ে আনে।

‘পরিবর্তন আসুক শান্তিতে, হিংসার পথে নয়’, নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চনের

স্বল্প বাজেটে পাহাড় সফর, ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা  কোডাইকানাল

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

মহাকরণে সংস্কার চলছে ,নবান্ন থেকেই পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী কাজ চালাবেন

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ