মৃত্যুদিনই হয়ে উঠল প্রেমের দিবস! ‘ভ্যালেন্টাইনস ডে’র ইতিহাস শুনলে চোখে জল আসবে

Share:

নিজস্ব প্রতিনিধি : ১৪ ফেব্রুয়ারি দিনটি প্রত্যেক প্রেমিক-প্রেমিকার কাছে একটি বিশেষ দিন। গোটা বিশ্ব এদিন ভালোবাসা দিবস উদযাপনে মেতে ওঠেন। আমাদের জীবন ভালবাসাকে কেন্দ্র করেই শুরু হয়, বেড়ে ওঠে। ভালবাসা ছাড়া সবকিছুই যেন মূল্যহীন।‘ভ্যালেন্টাইন ডে’ তো সকলেই পালন করে। জানেন এইদিনের বেদনাদায়ক গল্প ? কীভাবে শুরু হয়েছিল ‘ভ্যালেন্টাইন ডে’ ?

একসময় ‘ভ্যালেন্টাইন ডে’ খ্রিষ্টধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছিল। পরবর্তীতে লোক ঐতিহ্যের ছোঁয়ার মধ্যে দিয়ে এটি বিভিন্ন দেশে আস্তে আস্তে প্রেম ও ভালোবাসার সাংস্কৃতিক, ধর্মীয় ও বাণিজ্যিক একটি আনুষ্ঠানিক দিবসে পরিণত হয়।ভ্যালেন্টাইন ডে’র গল্পটি শুরু হয় অত্যাচারী রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস এবং খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনকে দিয়ে।

তৃতীয় শতকে সম্রাট ক্লাডিয়াস সমগ্র রোমানবাসীকে ১২জন দেব-দেবীর আরাধনা করার নির্দেশ দেন। সেসময় খ্রিস্টধর্ম প্রচার করা ছিল কাঠোরভাবে নিষিদ্ধ। এমনকি খ্রিস্টানদের সঙ্গে মেলামেশা করার জন্য শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হত।সেই সময় ধর্ম প্রচারে লিপ্ত হন সেন্ট ভ্যালেন্টাইন নামের একজন পাদরি। তৎকালীন রোম সম্রাট ছিলেন দ্বিতীয় ক্লাডিয়াস। সেই সময় সেন্ট ভ্যালেন্টাইন-এর জনপ্রিয়তা মানুষের মধ্যে বাড়তে থাকে। তাই সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস তাঁকে বন্দী করেন। কারণ হিসেবে দেখানো হয় সেন্ট ভ্যালেন্টাইন নাকি অনেকের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক রয়েছে। এই অভিযোগে তাঁকে বন্দী করা হয়েছে।

কিন্তু বন্দী অবস্থায় সেন্ট ভ্যালেন্টাইন করে চলেন একের পর এক কাজ। সেই সময় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। শুধু তাই নয়, তাকে রোজ অঙ্ক থেকে শুরু করে দেশ-বিদেশের গল্প পড়ে শোনাতেন। তার পর সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায়। আর তাই তাঁর প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। বলা হয় কারারক্ষীর সেই মেয়ে জুলিয়া ভ্যালেন্টাইনকে ভালবেসে ফেলেন। তিনি একবার ইচ্ছা প্রকাশ করেছিলেন তাকে একবার স্বচক্ষে দেখার। যখন জুলিয়া চোখ ফিরে পান সেইদিন ছিল ১৩ ফেব্রুয়ারি। তার পরের দিন ১৪ ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইনের মৃত্যুদিন। জুলিয়া তাকে একবার দেখার জন্য ছুটে যান কারাগারে। কিন্তু হায় জীবনের শেষ দিনেও তিনি ভ্যালেন্টাইনকে দেখতে পান নি। ততক্ষণে মৃত্যুদন্ডে দন্ডিত করেছে পাষণ্ড রাজা। যেখানে ভ্যালেন্টাইনের সমাধি দেওয়া হয়, সেই জায়গায় জুলিয়া একটি আমন্ড গাছ লাগান। ওই জায়গায় জুলিয়া রোজ গোলাপ নিয়ে যেতেন। সেই থেকে ভ্যালেন্টাইনের মৃত্যুর স্মরণে এইদিনটি ভালবাসা দিবস হিসেবে উদযাপিত হয়।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের