গর্ভবতী হওয়ার ৪৮ ঘন্টা পর সন্তান প্রসব করলেন মহিলা!

২৩ বছর বয়সী ওই তরুণীর কথায়, ‘আমি মনে করেছিলাম সব সময় ক্লান্ত থাকাটাই স্বাভাবিক।’ কিন্তু তিনি শরীরে নানান পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গর্ভবতী হওয়ার ৪৮ ঘন্টা পর সন্তান প্রসব করলেন মহিলা! এমনই আজব কাণ্ড ঘটেছে। বুঝতে পারছেন না কীভাবে সম্ভব এমন ঘটনা? তাহলে খুলেই বলা যাক। মার্কিন যুক্ত রাষ্ট্রের ওমাহার বাসিন্দা ২৩ বছর বয়সী পেটন স্টোভার। পেশায় শিক্ষিকা। ক্লান্তি-সহ বেশকিছু উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। ওই তরুণী ভেবেছিলেন, হয়তো পেশাগত কারণে অত্যাধিক চাপের জন্য তাঁর এমনটা হচ্ছে। কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসক জানিয়ে দেন যে তিনি গর্ভবতী। এটা জানার ৪৮ ঘন্টা পর ওই তরুণী সন্তান প্রসব করেন।

২৩ বছর বয়সী ওই তরুণীর কথায়, ‘আমি মনে করেছিলাম সব সময় ক্লান্ত থাকাটাই স্বাভাবিক।’ কিন্তু তিনি শরীরে নানান পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেন। পাও ফুলতে শুরু করেছিল তরুণীর। চিকিৎসকের কাছে যাওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসক জানিয়ে দেন যে তিনি মা হতে চলেছেন। পুনরায় পরীক্ষা করার পর ওই তরুণী গর্ভবতী বলে নিশ্চিত জানিয়ে দেন চিকিৎসকরা। তরুণী জানান, সন্তান গর্ভে থাকাকালীন সময়ে তাঁর নানা শারীরিক সমস্যা হচ্ছিল। তাঁর মনে হয়েছিল নিজের কিডনি এবং লিভার সঠিকভাবে কাজ করছে না। চিকিৎসকরা তরুণীকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর রাতেই তিনি এক সন্তান প্রসব করেন।

অন্যদিকে নিজের গর্ভের সন্তান প্রসবের পর খুশি ওই মা। খুশি তাঁর পুরুষ বন্ধুটিও। শিশুটির নাম রেখেছেন কাশ। ১০ সপ্তাহ আগে জন্মের সময় শিশুটির ওজন ছিল ৪ পাউন্ড। পরিকল্পনা ছাড়া সন্তান জন্ম নেওয়ায় খুশি মার্কিন দম্পতি। শিশুটির খাওয়া দাওয়া ও যত্ন আত্তিতে কোনও খামতি রাখছেন না তাঁরা।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর