অভিমানই কাল হল! স্ত্রীকে কলে রেখে ‘বিদায়’ বলে ট্রেনের নিচে ঝাঁপ যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি : শেষবারের মত স্ত্রীকে ফোন করে ‘টাটা’ বলে ট্রেন থেকে ঝাঁপ দিলেন যুবক।দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল যুবকের দেহ।স্বামীর মৃত্যুর খবর শুনেই মুর্ছা খেলেন স্ত্রী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের গাজীপুরের শ্রীপুর স্টেশনে। আতঙ্কে স্থানীয়রা।

ওই যুবকের নাম খাইরুল বাসার,বয়স ৩৫ বছর। তিনি বাংলাদেশের কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুরশা গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি যে আত্মহত্যা করবেন তা আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যের দিকে আত্মহত্যা করেন তিনি।এর আগে তিনি নিজের ফেসবুক আইডিতে লেখেন, ‘শ্রীপুর রেলস্টেশন! আজ রেলে কাটা লাশ হয়ে যাব।’ এই নিয়ে তদন্তে নেমেছে দেশটির পুলিশ।কোন কারণে আত্মহত্যার সিদ্ধান্ত তাও খতিয়ে দেখছে পুলিশ।ইতিমধ্যেই তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রেলওয়ে কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা অভিমুখে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন চলে যাওয়ার পর ঘটনাস্থলে ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহ পড়েছিল। তারা কেউই প্রথমে দেহটি শনাক্ত করতে পারে নি। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শ্রীপুরের চন্নাপাড়া গ্রামে খাইরুল বাসার তার স্ত্রীর সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। সকালে কাউকে কিছু না বলে খাইরুল বাসার ভাড়া বাড়ি থেকে বের হন। এরপর সন্ধ্যা ঘনিয়ে এলেও তিনি বাড়িতে ফিরছিলেন না। একপর্যায়ে সন্ধ্যায় স্ত্রী ফোন করলে খাইরুল বাসার জানান তিনি শ্রীপুর রেলস্টেশনে আছেন। কিছুক্ষণের মধ্যেই স্ত্রীকে ফোন করে তিনি বলেন,‘বিদায়’। এরপর ট্রেন চলার শব্দ পান স্ত্রী। দীর্ঘক্ষণ তিনি লাইনে থেকেও তার স্বামীর কণ্ঠ শুনতে পাননি। এদিকে ফোনের ওপার থেকে চিৎকার ভেসে আসছিল।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন