Zomato: জোমাটোতে খাবার অর্ডার করলেই গুনতে হবে বাড়তি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রতিদ্বন্দ্বী ‘সুইগি’র পথ অনুসরণ করল অনলাইন ফুড ডেলিভারী সংস্থা জোমাটো। গ্রাহকদের পকেট ‘কাটতে’ ‘প্ল্যাটফর্ম ফি’ নামে নতুন এক সার্ভিস চার্জ চালু করার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এখন থেকে অনলাইনে খাবারের অর্ডার দিলেই মোট দামের সঙ্গে প্রতিটি গ্রাহককে বাড়তি দু’টাকা গুনতে হবে। অর্থা‍ৎ ২০০ টাকার খাবার অর্ডার দিন কিংবা দু’হাজার টাকার, প্রতিটি অর্ডারের সঙ্গে দু’টাকা বাড়তি দিতে হবে। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই সিদ্ধান্ত চালু হয়েছে। তবে কবে থেকে প্রতিটি গ্রাহকের উপরে বাধ্যতামূলক হিসেবে বাড়তি খরচের বোঝা চাপানো হবে তা নিয়ে জোমাটোর আধিকারিকরা মুখ খুলতে চাননি।

গত এপ্রিল মাসেই পরিষেবা দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে প্ল্যাটফর্ম ফি আদায় শুরু করেছে অনলাইন ফুড ডেলিভারী সংস্থা সুইগি। নতুন ফি বাবদ সংস্থার ভাঁড়ারে প্রতিদিন কয়েক লক্ষ টাকা বাড়তি জমা হচ্ছে। গ্রাহকরা ওই টাকা সানন্দে দিচ্ছেন জানতে পেরে এবার প্ল্যাটফর্ম ফি আদায়ের পথে হাঁটছে জোমাটোও। যেখানে চলতি অর্থ বর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থা দু কোটি টাকা লাভের মুখ দেখেছে, সেখানে কেন গ্রাহকদের উপরে বাড়তি খরচ চাপানো হচ্ছে তা নিয়ে সমাজমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন।

জোমাটোর এক মুখপাত্র জানিয়েছেন, প্ল্যাটফর্ম ফি আদায়ের বিষয়টি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বেশ কয়েকজন গ্রাহকের কাছ থেকে পরীক্ষামূলক হিসেবে প্রতিটি খাবারের অর্ডার পিছু বাড়তি দু’টাকা খরচ আদায় করা হয়েছে। আরও ভাল পরিষেবা দিতেই বাড়তি টাকা আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার সব গ্রাহককে কবে থেকে বাড়তি খরচ দিতে হবে তা নিয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের