এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

এক হাতে গাড়ির স্টিয়ারিৎ, রক্তমাখা অন্য হাত গাড়ির বাইরে বের করা, অভিনেতা রণবীর কাপুরের ছবি দেখে শোরগোল নেটমহলে। হঠাৎ কী হল পর্দার 'রাম'-এর?

Share:

নিজস্ব প্রতিনিধি: এক হাতে গাড়ির স্টিয়ারিৎ, রক্তমাখা অন্য হাত গাড়ির বাইরে বের করা, অভিনেতা রণবীর কাপুরের ছবি দেখে শোরগোল নেটমহলে। হঠাৎ কী হল পর্দার ‘রাম’-এর? কোনও দুর্ঘটনা ঘটল নাকি তাঁর সঙ্গে? বন্ধুর এই ছবি শেয়ার করে ভক্তদের চিন্তায় ফেলে দিলেন অভিনেতা ভিকি কৌশল। ব্যাপারটা কী? না কোনও দুর্ঘটনায় জড়াননি তিনি। মুক্তি পেল সঞ্জয় লীলা বনশালির বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘লাভ অ্যান্ড অয়ার’-এর প্রথম ঝলক। সেখানেই একেবারে ভিন্টেজ অবতারে দেখা গেল রণবীর কাপুরকে।

ছবির প্রথম ঝলক ভিকি ও আলিয়া ভাট দুজনেই নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। পোস্টারে দেখা যাচ্ছে, রণবীর একটি উজ্জ্বল নীল ক্লাসিক কনভার্টিবল গাড়িতে বসে রয়েছেন। তাঁর পরনে একটি সাদা টি-শার্ট ও কালো সানগ্লাস, চুলগুলি পাতিয়ে আঁচড়ানো, গোঁফটিও রেট্রো লুকের, যা ছবিতে তাঁর চরিত্রের একটি ঝলক দিল। তবে অভিনেতার ডান হাত ছিল রক্তে মাখানো, গভীর ক্ষতে ঢাকা। যা দেখে বোঝা যাচ্ছে, রণবীরকে রোমান্টিক এবং অ্যাকশন উভয় লুকেই দেখা যাবে। রামায়ণে ‘রাম’ অবতারে অভিনেতার ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার ঠিক পরেই রণবীরকে এমন ভিন্টেজ লুকে দেখে উত্তেজিত ভক্তরা। পোস্টটি প্রকাশ্যে আসা মাত্রই একজন ভক্ত বলেছেন, ‘ওএমজি, তোমার লুক দেখার জন্য খুবই উত্তেজিত। খুব সুন্দর লাগছে। সর্বকালের অন্যতম সেরা একজন পরিচালকের হাত ধরে একই সিনেমায় দুজন অসাধারণ অভিনেতা।’

 

 

View this post on Instagram

 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

ছবিটির ২০২৬ সালেই মুক্তির কথা ছিল। কিন্তু ছবির কয়েকটি দৃশ্যের শুটিং বাকি থাকায় নির্মাতারা ছবির মুক্তির দিনক্ষণ পিছিয়েছে। জানা যাচ্ছে, ২০২৭ সালে ২১ জানুয়ারি ছবিটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটিরস্ট্রিমিং পার্টনার করা হয়েছে নেটফ্লিক্সকে। এদিকে সাওয়ারিয়ার পর সঞ্জয় লীলা বনশালির সঙ্গে এটাই দ্বিতীয় ছবি রণবীরের। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র পর আলিয়ারও সঞ্জয় লীলা বনশালির সঙ্গে দ্বিতীয় কাজ, যেটির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তবে ভিকির এটা প্রথম কাজ পরিচালকের সঙ্গে। অন্যদিকে রণবীরকে আগামিতে দেখা যাবে, নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এ। যেটি আগামী ৬ নভেম্বর দিওয়ালির প্রাক্কালে মুক্তি পেতে চলেছে। 

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র