হারিয়ে গিয়েছে পোপো, খুঁজে দিলে পুরষ্কার

পাঁচ হাজার টাকার ওপর পুরষ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি, গয়া:  দামি সোনা-দানা হারায়নি। হারিয়েছে পোপো। খুঁজে দিতে পারলে মিলবে পুরষ্কার।

পোপো হারিয়ে গিয়েছে গয়ার শ্যাম প্রসাদ গুপ্তা এবং সঙ্গীতা গুপ্তার। দম্পতি গোয়ার পিপারপাতি এলাকার বাসিন্দা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছে, গত মাসে পোপোটি হারিয়ে গিয়েছে। ১২ বছর ধরে তাদের সঙ্গেই থাকত পোপো। পরিবারের সদস্য হয়ে গিয়েছিল। গত ৫ এপ্রিল থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পোপোর ছবি দিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। পোপোর ছবি দিয়ে তারা বেশ কয়েকটি পোস্টার তৈরি করেছে। বাজার, দোকানে-দোকানে দম্পতি পোস্টার সাঁটিয়েছে। পোস্টারে লেখা আছে, কেউ যদি পোপোকে খুঁজে দিতে পারে, তাহলে তাঁকে তারা পুরষ্কৃত করবে।

সঙ্গীতা গুপ্তা জানিয়েছেন, ‘পোপো নিছক একটা পাখি নয়। ওকে আমরা নিজেদের সন্তানের মতো মানুষ করেছি। গত ১২ বছর ধরে আমাদের সঙ্গে থাকত। কোথাও গেলে পোপোকে সঙ্গে নিয়ে যেতাম। গত ৫ এপ্রিল থেকে ওর কোনও খোঁজ নেই। কেউ যদি পাখিটিকে ধরে নিয়ে গিয়ে থাকে তাহলে আমাদের একান্ত অনুরোধ, পাখিটিকে অনুগ্রহ করে ফিরিয়ে দিন। তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। পাঁচ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে এবং একেবারে নগদে।’

এলাকার বাসিন্দারাও এই অভাবনীয় পুরষ্কার ঘোষণায় বিস্মিত হলেও তারা জানিয়েছে, পোপোর প্রতি এই প্রেম সত্যি ভাবা যায় না। তাদের বিশ্বাস, পোপোকে যেই নিয়ে থাকুক না কেন, অবশ্যই পরিবারের কথা মাথায় রেখে তারা পাখিটিকে ফেরত দেবে।

এত কিছু বলা হল, কিন্তু পোপো কে, সেটাই তো বলা হল না। পোপো তাদের আদরের টিঁয়ার নাম।

আরও পডু়ন উড়তে ভুলে গিয়েছে, টানা ৩০ বছর ধরে নিঃসঙ্গ

মকরে প্রবেশ রাহুর, ৫ ডিসেম্বর থেকে আগামী দেড় বছর সুসময় ৩ রাশির জাতকদের

বাইক না দিয়েই ১০২ গ্রাহকের নামে ঋণ, কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের