জমি দখলের অভিযোগ, বিজেপির প্রোমোটার ও পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: পাট্টা জমি নিয়ে বিবাদ। জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় প্রোমোটার ও পঞ্চায়েত  সদস্যদের বিরুদ্ধে আদালতের দারস্থ হয়েছে বৃদ্ধ দম্পতি ও তার পরিবার।   অভিযোগ, শংকরী ধারা নামে এক বয়স্ক মহিলা ও তার পরিবারকে হুমকি দিয়ে তাদের বসবাসরত জমি দখলের চেষ্টা চলছে। নদিয়ার শান্তিপুরের বাগাছড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। 

শংকরী ধারার দাবি, প্রায় ১৫-১৬ বছর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা ১২ শতক জমির পাট্টা পান এবং সেই জমিতেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন। ওই জমিই তাদের একমাত্র সম্বল। কিন্তু সম্প্রতি স্থানীয় কয়েকজন প্রোমোটার পিন্টু তাম্বলিক ও কিংকর সাহা সহ বাগাছড়া পঞ্চায়েতের প্রধান রোহিত  ও সদস্য পাপাই সাহা জোর করে জমি দখলের চেষ্টা করছেন এবং হুমকি  দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের আরও অভিযোগ জমিতে থাকা একাধিক গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে পঞ্চায়েতের সদস্যদের উপস্থিতিতেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রশাসনিক দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই দম্পতি। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। শংকরী ধারার কথায়, “আমাদের থাকার আর কোনও জায়গা নেই। এই জমিটুকুই আমাদের সব। এখান থেকেই আমাদের উচ্ছেদ করার চেষ্টা চলছে।” অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। দম্পতির দাবি, অভিযুক্তরা সকলেই বিজেপি সমর্থক এবং পঞ্চায়েত প্রধানও একই দলের।

আরও পড়ুন: ‘‌৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, তাও আমরা জিতব’‌, বিজেপিকে তুলোধনা মমতার

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাগাছড়া পঞ্চায়েতের প্রধান রোহিত । তাঁর বক্তব্য, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। তাঁর কথায়,  “আমরা শুধুমাত্র জনপ্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলাম। দুই পক্ষই আমিন ডেকে জমি পরিমাপ করায়, আমরা শুধু সেই প্রক্রিয়ায় সহযোগিতা করেছি। কাউকে জমি দখল করে দেওয়ার প্রশ্নই নেই।”    তিনি আরও জানান, বিষয়টি ইতিমধ্যেই আদালতে পৌঁছেছে এবং তিনি সেখানে নিজের বক্তব্য পেশ করেছেন। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

শনি ও মঙ্গলের সংযোগে নবপঞ্চম রাজযোগ, পুজোতে মালামাল হবেন ৫ রাশির জাতকরা

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর