মা ভবতারিণীর মুখ দেখে তবেই সালকিয়ায় চক্রবর্তী বাড়িতে পা রাখেন দেবী দুর্গা

Share:

নিজস্ব প্রতিনিধি: দেবী দুর্গা সালকিয়ায় চক্রবর্তী বাড়িতে পা দেওয়ার আগে মা ভবতারিণীর মুখোমুখী হন। এই নিয়মই চলে আসছে দেড়শো বছরেরও বেশি সময় ধরে। হাওড়ার সালকিয়ায় ধর্মতলা বাজারের চক্রবর্তী বাড়িতে পুজো বেশ নজরকাড়া। মা ভবতারিণী এলাকার কালীমন্দিরে সারা বছরই পূজিত হন। কুমোরের ঘর থেকে বেরিয়ে সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে যান মা দুর্গা। সেই সাক্ষাৎ পর্ব শেষ করেই চক্রবর্তী বাড়িতে সপরিবারে আসেন দেবী।

সালকিয়ায় ধর্মতলা বাজারের চক্রবর্তী বাড়ির পুজো ঘিরে রয়েছে নানা উপাচার। বাড়ির পুজো নিয়ে পরিবারের কর্তা তনুজ চক্রবর্তী জানিয়েছেন বাড়ির পুজো-অর্চনার অজানা সব কাহিনী। পুজোর চার দিনে কি কি রান্না হয় সেই সম্পর্কে দিয়েছেন তথ্য। চক্রবর্তী বাড়ির পুজোয় সপ্তমীতে খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, তরকারি, পায়েস ভোগ হিসেবে মাকে নিবেদন করা হয় । অষ্টমীতে দেওয়া হয় লুচি, দু’রকমের তরকারির সঙ্গে থাকে চালের পায়েস। নবমীতে পোলাওয়ের সঙ্গে দু’রকমের তরকারি ও পায়েস দেওয়া হয় মা’কে। মা দুর্গার ভোগের একটি অংশ আগে মা ভবতারিণীকে নিবেদন করা হয়। তারপর সেই ভোগ পরিবশন করা হয় দেবী দুর্গাকে। এটাই নিয়ম।

তনুজবাবু জানিয়েছেন তাঁদের বাড়ির পুজো মাঝে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে । তিনি জানিয়েছেন পুজোর সময় তাঁদের বাড়িতে কয়েকশো মানুষের আহারের ব্যবস্থা করা হয়। সঙ্গে দেওয়া হয় ভোগের প্রসাদ। চালকুমড়ো বলি দেওয়া হয় সন্ধিপুজোয়। সেটা পরে রান্না করে প্রসাদ করে দেওয়া হয় সকলকে। তনুজবাবু জানিয়েছেন তিনি কালীমন্ত্রে দীক্ষিত। তাই পুজোয় সঙ্কল্পে তিনিই বসেন এবং কুমারী পুজো ও হোম নিজে করেন। তাঁদের বাড়িতে কুমারীকে নবমীতে বেনারসী, গয়না ও ফুলে সাজানো হয়। শুধু তাই নয় অনুষ্ঠানে পুজিত হন একজন সধবা নারীও। কাপড়, আলতা, সিঁদুর, মিষ্টি দিয়ে উপাসনা করা হয় তাঁকে। বাড়ির প্রবীণ কর্ত্রী ইন্দিরা চক্রবর্তী জানিয়েছেন তাঁদের বাড়ির পুজোয় দেবীর ঘট, চণ্ডীর ঘট এবং গণেশের ঘট বসানো হয়। সেই ঘট পরিবারের পুরুষরা গঙ্গায় নিয়ে যান চক্রবর্তী বাড়ির পুজোর অন্যতম উপাচার হল দশমীতে দেবীবরণের আগে নিভিয়ে দেওয়া হয় বাড়িতে উনুন সহ সব আগুন। বিসর্জন সম্পন্ন হলে, তবেই বাড়ির সদস্যরা ভাঙেন উপবাস ।

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক